ঘুষের অনুসন্ধান আটকে থাকে দুদকেও
, ২৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বন অধিদপ্তরে বদলি ও পদায়নে ঘুষের হার এলাকাভেদে ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। গত বছরের ২৪ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও এনফোর্সমেন্ট অভিযানে এমন ঘুষবাণিজ্যের তথ্য উঠে আসে। কিন্তু দেড় বছর দুদকের সেই অনুসন্ধান রহস্যজনকভাবে আটকে আছে। এখনো তদন্তই শুরু হয়নি।
বন অধিদপ্তরে বদলি ও পদায়ন ক্ষেত্রে কোন পদে কত টাকা দিতে হবে, তা নির্ধারিত। বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে প্রথম শ্রেণির এলাকায় দুই বছরের জন্য পদায়ন পেতে দিতে হয় ৫০ লাখ টাকা। দ্বিতীয় শ্রেণির এলাকায় ৩০ লাখ এবং তৃতীয় শ্রেণির এলাকায় ২০ লাখ টাকা। রেঞ্জ কর্মকর্তা ও চেকপোস্টের স্টেশন কর্মকর্তাদের পদায়নেও রয়েছে নির্দিষ্ট ঘুষের দর। শুধু তাই নয়, নির্ধারিত মেয়াদ শেষে নতুন পদায়ন না পাওয়া পর্যন্ত দিতে হয় মাসোহারা। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বন ভবনে অভিযান চালিয়ে এসব তথ্য ও নথি সংগ্রহ করে দুদক। অভিযানের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সুপারিশ করা হয়। ঘটনার দেড় বছরের বেশি সময় পর সেই অনুসন্ধানের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক আলমগীর হোসেন বলেন, সম্প্রতি কয়েকজন বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। তবে অনুসন্ধানসংশ্লিষ্টরা বলছেন, কিন্তু ঘুষের হার নির্ধারণসংক্রান্ত বিষয়টিতে মামলা হয়নি। মামলা হয়েছে বন অধিদপ্তরের ‘সাসটেইনেবল ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড’ বা সুফল প্রকল্পের দুর্নীতিসংক্রান্ত ঘটনায়। এদিকে পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও নতুন অনুসন্ধান শুরু করেছে দুদক। প্রধান বন সংরক্ষকের কার্যালয় থেকে শুরু করে বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে সংস্থাটি। পাশাপাশি দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগেও দুদকের অনুসন্ধান চলছে।দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, বন অধিদপ্তরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও নথি যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিডিও ধারণ এবং সংরক্ষণ করতে হবে
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজারে নজরদারি জোরদার, ৮৩ প্রতিষ্ঠানকে জরিমানা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে ৬ আরব দেশের যৌথ সামরিক সদর দপ্তর, মোতায়েন হবে অতিরিক্ত সেনা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু একটি মাহফিল নয়, বরং ছহিবে সুলত্বানুন নাছীর, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার আখাচ্ছুল খাছ কারামত মুবারক
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- প্রতিরোধের চেষ্টা করলে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয় লাশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাকে নয়াদিল্লি বলে লাইভ করছে চীনারা!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘কেউ প্রকাশ করে, কেউ করে না’: জীবনযাত্রার চাপে পিষ্ট সাধারণ মানুষ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












