ইয়েমেনের মার্কেটে সৌদি জোটের বিমান হামলা, বহু মানুষ হতাহত
, ০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ মার্কেটে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ৩০ জন হতাহত হয়েছেন। তাদের মধ্যে নিহত ও আহতের সংখ্যা আলাদাভাবে জানা যায়নি।
গতকাল জুমুয়াবার হুথি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহ সম্প্রচারমাধ্যম এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-মাসিরাহ জানায়, হতাহতের এই সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া গেছে। মার্কেটটিতে এখনো উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের মরদেহ উদ্ধারের কাজ শেষ না হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, উদ্ধার অভিযান চলার সময়ও ঘটনাস্থলের আকাশে যুদ্ধবিমান চক্কর দিচ্ছিলো।
এদিকে, ইয়েমেনের রাজধানী সানার হামদান এলাকায়ও ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আল-মাসিরাহ। ওই এলাকায় দুটি কূপ লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সময়ে সা’দা প্রদেশের মাজ জেলাতেও বিমান হামলার খবর পাওয়া গেছে।
এ ছাড়া সৌদি আরবের সীমান্তসংলগ্ন সা’দা প্রদেশের অন্যান্য জেলায় কামানের গোলা ও রকেট নিক্ষেপ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সিরিয়া-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আরও দুর্বল হলো ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর অবস্থান, সমর্থন হারালো নিজ জোটের দলেরই
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধ উত্তেজনায় প্রতিরক্ষা খাতকে যেভাবে শক্তিশালী করছে ইরান
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তান্ডব
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরাইলী সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ব্রিটিশ এমপিদের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাহাড়জুড়ে বরফের আস্তরণ, অথচ বরফ নয়!
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারত ও মিয়ানমার সীমান্তের বিস্ময়কর গ্রাম ‘লংওয়া’
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরা ধ্বংস হয়ে যাবে : ড্রাম্প
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানাডায় ওয়েটারের চাকরির জন্য হাজার হাজার ভারতীয়র দীর্ঘ লাইন
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












