পিস গণনা করে রডের ওজন বের করার নিয়ম
, ২২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৫ মার্চ, ২০২৩ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
দালানকোঠা নির্মাণের জন্য রড একটি গুরুত্বপূর্ণ উপাদান। রড ছাড়া উঁচু ভবন নির্মাণ সম্ভব নয়। বর্তমানে রডের দাম দিন দিন বেড়েই চলেছে। এত গুরুত্বপূর্ণ ও দামি উপাদানটি ক্রয় করতে যেয়ে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন। কারণ ব্যস্ততার কারণে অনেকে দোকান থেকে সরাসরি ওজন করে ক্রয় করতে পারেন না। ফোনের মাধ্যমে অর্ডার দিয়ে রড পাঠিয়ে দিতে বলেন, ব্যস্ততার কারণে যেতে পারেন না। এই সুযোগটা কিছু প্রতারক ব্যবসায়ী কাজে লাগায় এবং ওজনে কম দিয়ে থাকে। আবার কিছু অসৎ ব্যবসায়ী ওজন মিটারে কারসাজি করে রাখে, ফলে আপনার সামনে ওজন করলেও ধরতে পারবেন না। কিন্তু আপনার যদি পিস হিসেবে ওজন বের করার টেকনিক জানা থাকত, তাহলে সেই অসৎ ব্যবসায়ী ঠকাতে পারত না। তাই আজ আপনাদেরকে জানাবো, কিভাবে পিস গুণে রডের ওজন বের করতে হয় তার টেকনিক।
কত মিলি মিটার রডের কতটুকু ওজন:
৮ মি.মি. ১ পিস রডের ওজন ৪.৭৩ কেজি।
১০ মি.মি. ১ পিস রডের ওজন ৭.৪০ কেজি।
১২ মি.মি. ১ পিস রডের ওজন ১০.৬৫ কেজি।
১৬ মি.মি. ১ পিস রডের ওজন ১৮.৯৪ কেজি।
২০ মি.মি. ১ পিস রডের ওজন ২৯.৫৯ কেজি।
২৫ মি.মি. ১ পিস রডের ওজন ৪৬.২৪ কেজি।
কত মিলি সমান কত সুতা:
১০ মি.মি. ডায়ার রড সমান ৩ সুতা।
১২ মি.মি. ডায়ার রড সমান ৪ সুতা।
১৬ মিলি ডায়ার রড সমান ৫ সুতা।
২০ মি.মি. ডায়ার রড সমান ৬ সুতা।
২২ মি.মি. ডায়ার রড সমান ৭ সুতা।
২৫ মি.মি. ডায়ার রড সমান ৮ সুতা।
এক ফুট রডের ওজন কত কেজি:
৮ মি.মি. ১ ফুট রড প্রায় ০.১২ কেজি।
১০ মি.মি. ১ ফুট রড প্রায় ০.১৮ কেজি।
১২ মি.মি. ১ ফুট রড প্রায় ০.২৭ কেজি।
১৬ মি.মি. ১ ফুট রড প্রায় ০.৪৮ কেজি।
২০ মি.মি. ১ ফুট রড প্রায় ০.৭৫ কেজি।
২২ মি.মি. ১ ফুট রড প্রায় ০.৯১ কেজি।
২৫ মি.মি. ১ ফুট রড প্রায় ১.১৭ কেজি।
এভাবে একপিস রডের ওজন বের করে সম্পূর্ণ রডের ওজন কত কেজি বা টন তা বের করতে পারবেন। মোট কেজিকে ১০০০ দিয়ে ভাগ করলেই কত টন হয়েছে বের হয়ে যাবে। কারণ আমরা জানি এক হাজার কেজিতে এক টন।
বিশেষ দ্রষ্টব্য: এই হিসাব ১০০% একুরেট নয়, যেহেতু কোম্পানি ভেদে রডের কিছুটা তারতম্য হয়। তাই এক টন রডে দুই অথবা চার কেজি পার্থক্য হতে পারে। তবে বেশি পার্থক্য হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ভোলা গ্রাম’ যেভাবে গুলশান হলো ১৯৭২ সালে থানা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে শুরু হয় বাণিজ্যিক স্থাপনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১০ মিনিটেই হবে ৮০ শতাংশ চার্জ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কেন দাঁড়িয়ে যায় শরীরের লোম?
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিমের কুসুমের সঙ্গে থাকা সাদা অংশটি খাওয়া কি নিরাপদ!
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












