UNRWA -তে অর্থায়ন স্থগিত করলো যুক্তরাষ্ট্রসহ ৯ দেশ
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ সামিন, ১৩৯১ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
সম্প্রতি ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। তাদের দাবি, সংস্থাটির কিছু কর্মী গত ৭ অক্টোবর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার সঙ্গে জড়িত ছিল। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের এমন অভিযোগের পর মানবিক সহায়তা দেয়া প্রধান সংস্থা ইউএনআরডব্লিউএ-তে অর্থায়ন স্থগিত করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সংস্থাটির অন্তত ১২ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরে একই পথে হেঁটেছে কানাডা, অস্ট্রেলিয়া ও ইতালি। তারাও এই সংস্থায় অর্থায়ন বন্ধ করে দিয়েছে।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গত জুমুয়াবার (২৬ জানুয়ারি) দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের অভিযোগ আমলে নিয়ে কয়েকজন কর্মীর সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ইউএনআরডব্লিউএ। ইউএনআরডব্লিউএয়ের কমিশনার জেনারেল ফিলিপ বলেছে, ‘গত ৭ অক্টোবর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে ভয়াবহ হামলায় ইউএনআরডব্লিউএয়ের বেশ কয়েকজন কর্মী জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে তথ্য দিয়েছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি কর্তৃপক্ষ। সংস্থার মানবিক সহায়তা প্রদানের সক্ষমতা রক্ষা করতে আমি এই সদস্যদের সঙ্গে অবিলম্বে চুক্তি বাতিল করার এবং সত্য প্রতিষ্ঠার জন্য শিগগিরই তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। ’
গত শনিবার (২৭ জানুয়ারি) অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছে, ইউএনআরডব্লিউএয়ের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এক্সে করা এক পোস্ট করে সে জানায়, ‘আমরা অংশীদারদের সঙ্গে কথা বলছি এবং তহবিল বিতরণ সাময়িকভাবে স্থগিত করব। ’ এসময় সে ইউএনআরডব্লিউএয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে স্বাগত জানায়। তার কথায়, চুক্তি বাতিল করা এবং তদন্ত শুরু করার পাশাপাশি সংস্থাটির বিরুদ্ধে অভিযোগের পূর্ণ তদন্তের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। ’
গত জুমুয়াবার (২৬ জানুয়ারি) কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ঘোষণা করেছে, ‘অটোয়া এই অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলাকালে ইউএনআরডব্লিউএকে কোনো অতিরিক্ত তহবিল সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখবে। ’ এক্সে করা পোস্টে সে বলেছে, ‘কানাডা এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছে এবং এ বিষয়ে ইউএনআরডব্লিউএ এবং অন্য দাতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। যদি অভিযোগ সঠিক প্রমাণিত হয়, কানাডা আশা করে যে ইউএনআরডব্লিউএ হামাসের হামলায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবে। ’
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ছয়টি ইউরোপীয় দেশ গত শনিবার (২৭ জানুয়ারি) ইউএন শরণার্থী সংস্থা ফর ফিলিস্তিনিদের জন্য তহবিল স্থগিত করেছে। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড এবং ফিনল্যান্ড।
সর্বশেষ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থায় আর্থিক সহায়তা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়ে ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেছে, ‘গত ৭ অক্টোবর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে নৃশংস হামলার পর ইউএনআরডব্লিউএয়ের অর্থায়ন স্থগিত করেছে ইতালি সরকার। ’ এ ছাড়া ইতালির অন্য মিত্র দেশও একই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেছে সে।
প্রসঙ্গত, গাজায় ইউএনআরডব্লিউএয়ের ১৩ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে প্রায় সবাই ফিলিস্তিনি স্কুলের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ত্রাণকর্মী। ২০২২ সালে ইউএনআরডব্লিউএয়ের শীর্ষস্থানীয় দাতাদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। সংস্থাটি বারবারই বলে আসছে, গাজায় তাদের মানবিক সহায়তা পরিচালনার সক্ষমতা ফুরিয়ে আসছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে চলছে পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদকে বাড়ছে সংঘাত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামাতের বুদ্ধিজীবীরা’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাসায়নিক দিয়ে নারীদের হাত পুড়িয়ে জ্বীনের ভয়, গ্রেফতার ৩
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আগে ২-৩ হাজার টাকা আয় করতাম, এখন ১ হাজারও হচ্ছে না’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো আলামত দেখছি না -সিটিটিসি প্রধান
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাসমান এলএনজি টার্মিনালের কাজ পেতে মরিয়া সামিট -আগ্রহী চীনা কোম্পানিও
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটে ধুঁকছে বিদ্যুৎ, লোডশেডিং বৃদ্ধির শঙ্কা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইবিতে নজিরবিহীন ভর্তি জালিয়াতি, প্রথম সেমিস্টার শেষে ধরা পরল ভুয়া ছাত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে যানবাহনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












