গ্যাস সংকটে ধুঁকছে বিদ্যুৎ, লোডশেডিং বৃদ্ধির শঙ্কা
, ১৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৮ জুলাই, ২০২৬ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে গত ২১ জুলাই শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের পর দেশের গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। প্রতিদিন গড়ে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের জোগান কমে গেছে। ফলে এক সপ্তাহ ধরে সর্বত্র গ্যাসের তীব্র সংকট চলছে। এর ফলে শিল্প, আবাসিক, সিএনজি খাতের পর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে।
গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। ফলে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে টানা বৃষ্টির পর গরম বাড়লে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লোডশেডিংও বাড়তে পারে। আর লোডশেডিং বাড়লে জনজীবনে চরম ভোগান্তি দেখা দেবে। তবে ভাসমান টার্মিনালটি কবে নাগাদ ঠিক হবে সুনির্দষ্টভাবে বলতে পারছে না কর্তৃপক্ষ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গত কয়েকদিন যাবত বৃষ্টি থাকায় কিছুটা স্বস্তি। যদি এমন গ্যাস সংকটে তীব্র গরম পড়ে তবে বিপর্যয় তৈরি হবে। একদিকে গ্যাসের জন্য মানুষের খাবার রান্নায় সংকট হবে, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিংয়ের কবলে পড়তে হবে। এ ছাড়া একই সময়ে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বেশি চালাতে হতে পারে। ফলে পিডিবির আর্থিক লোকসান বাড়বে। তিনি বলেন, সাম্প্রতিক কয়েক দিনে তুলনামূলক কম বিদ্যুৎ চাহিদার কারণে বড় ধরনের লোডশেডিং হয়নি। তবে গতকাল রবিবার দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া শিল্পকারখানা পুরোপুরি চালু হলে বিদ্যুতের চাহিদা বাড়বে। সে ক্ষেত্রে লোডশেডিংও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বর্তমানে বিদ্যুৎ খাতে প্রতিদিন প্রায় ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, ২১ জুলাইয়ের আগে সেটা গড়ে প্রায় ৯০০ মিলিয়ন ঘনফুট ছিল। এর ফলে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনও অনেক কমে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)