রাসায়নিক দিয়ে নারীদের হাত পুড়িয়ে জ্বীনের ভয়, গ্রেফতার ৩
, ১৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৮ জুলাই, ২০২৬ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অনলাইনে তান্ত্রিক সেজে বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতারক চক্রের সদস্যরা পটাশিয়াম ও চিনির রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নারীদের হাতে আগুন দিয়ে ভয় দেখিয়ে ক্ষত সারানোর নামে অর্থ আদায় করতেন বলে জানিয়েছে সংস্থাটি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে পিবিআই স্পেশালাইজড ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স (উত্তর) কার্যালয়ে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার ফজলে এলাহী।
এর আগে ২৪ জুলাই মধ্যরাতে কুমিল্লার চান্দিনা থানাধীন হাড়িখোলা বিলের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের প্রধান অহিদ মিয়া ওরফে কুয়েত (২৪) ও মাহে আলমকে (২৭) গ্রেফতার করে পিবিআই স্পেশালাইজড ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স (এসআইঅ্যান্ডও) এর একটি টিম। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর ৭টা ৪০ মিনিটে নোয়াখালীর সুধারাম থানাধীন পূর্ব এজবালিয়া গ্রামে অভিযান চালিয়ে অহিদ মিয়ার ছোট ভাই হাসান আলী (২০) নামের আরেক জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একাধিক ফোন ও সিম উদ্ধার করা হয়েছে।
ফজলে এলাহী বলেন, এক নারী অনলাইনে ‘রহমত আলী কবিরাজ’ নামের একটি আইডির মাধ্যমে কথিত এক তান্ত্রিকের সঙ্গে পরিচিত হন। স্বামীর পরকীয়া সম্পর্ক দূর করার প্রলোভন দেখিয়ে ওই তান্ত্রিক প্রথমে হাদিয়া বাবদ তার কাছ থেকে দেড় হাজার টাকা এবং পরে জালালী কবুতর কেনার অজুহাতে আরও সাড়ে ৩ হাজার টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করেন।
পরবর্তীতে জ্বীনের মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে ভুক্তভোগীকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি কিনতে এবং ইমু ভিডিও কলে তার নির্দেশনা অনুযায়ী তা ব্যবহার করতে বলে। নির্দেশনা অনুসরণ করলে রাসায়নিক বিক্রিয়ার ফলে ভুক্তভোগীর বাম হাতের তালুতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে ক্ষত সারিয়ে দেওয়ার আশ^াস দিয়ে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ১৬ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে।
কতজন ভুক্তভোগী এই ধরনের রাসায়নিক বিক্রিয়ার শিকার হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে একই ধরনের রাসায়নিক ক্ষত নিয়ে অন্তত ২০০ জন ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় চিকিৎসা গ্রহণ করেছেন।
প্রতারক চক্রটি কীভাবে পটাশ-চিনির রাসায়নিক বিক্রিয়া শিখেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেফতাররা ইউটিউবে দেখে জানতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে চিনি বা মিষ্টি জাতীয় কিছু দিলে আগুনের সৃষ্টি হয়। সেখান থেকেই তারা এই প্রতারণার কৌশল শিখেছে। তারা বেদে সম্প্রদায়ের সদস্য এবং তাদের গ্রামের অনেকেই এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












