মাদকে বাড়ছে সংঘাত
, ১৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৮ জুলাই, ২০২৬ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
মাদকাসক্তরা ভয়ঙ্কর হয়ে উঠছে। মাদকের আগ্রাসন জীবনের সাথে পরিবার ও সমাজের সর্বনাশ ডেকে আনছে। বাড়ছে খুনোখুনি, সংঘাত-সহিংসতা। একদিনেই মহানগর ও জেলায় মাদককে কেন্দ্র করে তিনটি পৃথক ঘটনায় ছেলের হাতে দম্পতি, বিক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে খুনের অভিযোগে অভিযুক্ত মাদক কারবারি এবং মাদকের আস্তানায় কিশোর গ্যাংয়ের হামলায় সাত পুলিশ সদস্য রক্তাক্ত জখম হয়েছেন।
গত শনিবার দুপুর থেকে রাতে এই তিনটি ঘটনায় চট্টগ্রাম জুড়ে তোলপাড় চলছে। মাদক এবং মাদক ব্যবসায়ীদের বিষয়টি ফের আলোচনায় এসেছে। মাদক কারবারিদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই হচ্ছে প্রতিনিয়ত। নেশাগ্রস্তরা ছিনতাই, চাঁদাবাজি, চুরি, দস্যুতাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। নেশার কারবারিদের রাজনৈতিক মদদ আর তাদের দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় মাদক অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। বাড়ছে সংঘাত সহিংসতা, পরিবার ও সমাজে অস্থিরতা।
জেলার সীতাকুন্ডে এক কিশোরকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যায় অভিযুক্ত নুরুল ইসলাম ইরানকে (৪৫) পিটিয়ে হত্যা করে তার বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসী। নিহত ইরান ওই এলাকার নুরুল হকের ছেলে ও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। শনিবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ ভাটেরখীল গ্রামে এ সহিংস ঘটনা ঘটে। ক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানায়, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর নুরুল ইসলাম ইরানের কিছু ইয়াবা তার ব্যবসার পার্টনার হারিয়ে ফেলে। এগুলো খোঁজাখুঁজি শুরু করলে পার্টনার জানায়, ইয়াবাগুলো এলাকার কিশোর নাঈম ও ইমরানের কাছে আছে। এতে ক্ষিপ্ত হয়ে ইরান তার দলবল নিয়ে গত ২০ জুলাই রাতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে নাঈম ও ইমরানকে ব্যাপক মারধর করে। নাঈমকে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে চামড়া, নখ তুলে মৃতপ্রায় অবস্থায় নিজ বাড়ির সামনে ফেলে চলে যায়। একই সময়ে ইমরানকেও নির্যাতন করা হয়। তবে তার বাড়ির লোকজন ইরানের কাছে ৩০ হাজার টাকায় তাকে ছাড়িয়ে নেয়। পরে আহত অবস্থায় নাঈম ও ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়।
২৪ জুলাই বিকেলে চিকিৎসাধীন নাঈমের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। শনিবার বিকেল ৫টায় নাঈমের জানাজায় শেষে মাইকে গ্রামবাসী নিষ্ঠুরতম ওই ঘটনার পরও মাদককারবারিকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে। তারা ওই যুবককে হত্যার প্রতিবাদ জানাতেই অভিযুক্ত ইরান জনতাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এতে এলাকাবাসী আরো ক্ষিপ্ত হয়ে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের মানুষ একত্রিত হয়ে ইরানকে খুঁজে বের করে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। রাত ৩টা পর্যন্ত তার ১০-১২টি আস্তানা গুড়িয়ে দিয়ে তার বাড়িঘরও জ্বালিয়ে দেয় জনতা।
এদিকে নগরীর খুলশী আমবাগান এলাকায় চিহ্নিত মাদক কারবারি আলমগীরকে গ্রেফতারে অভিযান চালাতে গিয়ে তার লালিত কিশোর গ্যাংয়ের হামলায় দুই উপ-পরিদর্শক (এসআই)সহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে খুলশী আমবাগান রেললাইনসংলগ্ন তরুণ সংঘ মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহসিন উদ্দিন রুবেল ও আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মমিনুল ইসলাম। বাকিরা পুলিশ সদস্য।
পুলিশ জানান, রাত ৮টায় এসআই মহসিন উদ্দিন রুবেল ও এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আমবাগান এলাকায় মাদক কারবারি আলমগীরকে গ্রেফতারে অভিযান চালায়। এ সময় পুলিশের ওপর আকস্মিক হামলা চালায় একদল কিশোর গ্যাং সদস্য। তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।
পুলিশের দাবি, খুলশী ঝর্ণাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত আলমগীর। মাদক ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে আলমগীর একাধিক কিশোর গ্যাং গ্রুপ পরিচালনা করে বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
পুলিশের ভাষ্য আলমগীরের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। একাধিকবার গ্রেফতার হয়ে কারাভোগের পর জামিনে এসে ফের মাদক কারবারে জড়িয়ে পড়ে সে। তার মা রেনু বেগম ও ভাই জাহাঙ্গীরের বিরুদ্ধেও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একত্রিত হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করেন। পরে আলমগীরের অনুসারীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে গভীর রাতে ১৫ মামলার শীর্ষ মাদক কারবারি আলমগীরকে এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেহরানের আকাশে ‘রহস্যময় বস্তুর’ ঝলকানি, যা জানা গেল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষমতার অপব্যবহার করে বিয়ে করতে মরিয়মকে বাধ্য করা হয়েছিল: রাষ্ট্রপক্ষের আইনজীবী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












