মন্তব্য কলাম
"" প্রসঙ্গ: গোপালগঞ্জের ঘটনা"" পত্রিকা পর্যালোচনা খবর প্রতিক্রিয়া
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মন্তব্য কলাম
মিডিয়ার ধারা পরিবর্তন হয়নি। ওবায়দুল কাদের, বিপু, আসাদুজ্জামান কামাল, গাজী এদের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সম্পর্কে এখন সব পত্রিকায় বিশেষ প্রতিবেদন প্রকাশ পাচ্ছে।
এমনকি জনকণ্ঠের মত পত্রিকায় যেভাবে আওয়ামী লীগ ও এর নেতা মন্ত্রীদের সম্পর্কে তুলোধুনা করা হচ্ছে।
তাতে আরো একবার প্রমাণিত হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম সব সময় কিংস পার্টি করে।
গোপালগঞ্জে যারা নিহত হয়েছে অথবা আহত হয়েছে তাদের আহাজারি সম্পর্কে অধিকাংশ পত্রিকা, টিভি চ্যানেল তথা গণমাধ্যমে ফোকাস করা হয়নি।
নিহতদের আর্থিক সহায়তা
আহতদের চিকিৎসা তথা খেটে খাওয়া মানুষের জীবিকা বন্ধের কষ্ট
এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে
কোনো পত্রিকাই ট্রিট করেনি।
কেবল ‘থমথমে পরিবেশ’, ‘সুনসান নীরবতা’, ‘কারফিউ চলছে’, ‘গ্রেফতার’।
এই গৎবাধা বৃত্তের মধ্যেই পত্রিকাগুলোর রিপোর্ট হয়েছে।
নেটিজেনরা এনসিপিকে আখ্যা দিয়েছে- কিংস পার্টি। আর পত্রিকা, টিভি চ্যানেল তথা গণমাধ্যম কিংসপার্টির মুখপত্র হিসেবেই কাজ করেছে।
কিংস পার্টি সভাপতি নাহিদের বক্তব্যকে প্রতিটি পত্রিকা স্পেশাল ট্রিট দিয়েছে।
নাহিদের বক্তব্যে কয়েকটি দিক উদঘাটিত হয়।
(ক)
দর্শনগতভাবে মুজিববাদ মিটিয়ে দেয়া।
‘মুজিববাদ’ আমাদের প্রধান শত্রু -নাহিদ ইসলাম
The Financial Express
Jul 17, 2025 21:23
মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে -নাহিদ
রাজবাড়ী নিউজ
‘মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে’
বৈশাখী টিভি
মুজিববাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে -নাহিদ
যমুনা টিভি ১৭ জুলাই ২০২৫
* এর জবাবে অভিজ্ঞমহল বলেছেন, মুজিববাদের দর্শনগত চেতনার মূলে রয়েছে ভাষানী, সোহরাওয়ার্দী, আবুল হাশিম ইত্যাদি ব্যক্তিবর্গের রাজনৈতিক মতাদর্শ।
সেক্ষেত্রে মুজিববাদের এসব রাজনৈতিক গুরুদের সম্পর্কে কিন্তু নাহিদ বা এনসিপির সমালোচনা নেই। কান টানলে যদি মাথা আসে তাহলে মুজিববাদের সমালোচনা করতে হলে এদের সমালোচনা করাও বৈষম্য বিরোধী কাজ হবে।
* অপরদিকে উইকিপিডিয়ায় বলা হয়েছে- মুজিববাদ হলো বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চর্চিত ও প্রচারিত রাজনৈতিক দর্শন, চিন্তাধারা ও মূল্যবোধের সমষ্টি। [ক] শেখ মুজিবের রাজনৈতিক দর্শনের মূল চারনীতি হলো- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হলে মুজিববাদের চার মূলনীতি, বাংলাদেশ রাষ্ট্রপরিচালনার চার মূলনীতি হিসেবে গৃহীত হয়।
প্রসঙ্গত সংবিধানের এই চার মূলনীতি বাদ দিতে ইসলামপন্থী দল ছাড়া বিএনপি সহ বাকি কোনো রাজনৈতিক দলই রাজী নয়।
সেক্ষেত্রে মুজিববাদ বাদ দিতে গোপালগঞ্জে গিয়ে নয় বরং ঢাকা থেকেই এনসিপির সংগ্রাম করা উচিত ছিলো।
(খ)
ভৌগলিকভাবে গোপালগঞ্জ থেকে মুজিববাদ চিরতরে মুক্ত করা।
গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ মুক্ত করতে মার্চ করা হবে -নাহিদ ইসলাম
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, সমকাল
আবারও গোপালগঞ্জে লং মার্চ করবো -নাহিদ ইসলাম
১৭ জুলাই, ২০২৫, সময়ের আলো
বাংলাদেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীদের হবে না -নাহিদ ইসলাম
১৭ জুলাই ২০২৫, দেশ রূপান্তর
গোপালগঞ্জকে ‘মুজিববাদমুক্ত’ করার ঘোষণা নাহিদ ইসলামের
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ইত্তেফাক
গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো -নাহিদ ইসলাম
১৭ জুলাই ২০২৫, ঢাকা পোস্ট
গোপালগঞ্জের মানুষকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করবো -নাহিদ
১৭ জুলাই ২০২৫, দি বিজনেজ এস্টাট
গোপালগঞ্জকে মুজিববাদ থেকে মুক্ত করার ডাক নাহিদ ইসলামের
যমুনা টিভি জুলাই ১৭, ২০২৫
চিরতরে মুজিববাদ থেকে মুক্ত হবে গোপালগঞ্জ -নাহিদ ইসলাম
আরটিভি নিউজ, জুলাই ১৭, ২০২৫
ঐতিহ্যগতভাবে গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাটি, এটা সবারই জানা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এটা কোনো অপরাধ না।
গোপালগঞ্জেও আওয়ামী লীগের ভালো-শক্ত অবস্থান আছে। মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ওই টোটাল বেল্টে আওয়ামী লীগ একটা ঘাঁটি।
পাশাপাশি উল্লেখ্য “গোপালগঞ্জ মানেই পুরো বাংলাদেশ না। ৫ আগস্ট কিংবা জুলাই মাসে সারাদেশে যে আন্দোলন হয়েছে, তা গোপালগঞ্জে হয়নি। গোপালগঞ্জ ছিলো একপ্রকার বিচ্ছিন্ন। ”
উদাহরণত আরো বলা যায়, “এরশাদ পতনের সময় সারাদেশে পরিবর্তন এলেও রংপুরে জাতীয় পার্টি ৩৫টি আসনে জয়ী হয়েছিলো, সেই ঐতিহ্য এখনও যায়নি। এখনো রংপুরে এরশাদ তথা জাতীয় পার্টির মজবুত দুর্গ বিদ্যমান।
অপরদিকে আওয়ামী দুঃশাসনে অধিকতর এবং কঠিনতম নির্যাতন, নিপীড়ন আর বঞ্চনাতেও বগুড়ার মানুষকে জিয়াবাদ থেকে আলাদা করা যায়নি। এবং সহজাত কারণে এখনো করা যাবে না বলেই রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্বাস।
এ বাস্তবতা মেনে নেয়ার মত এনসিপির অভিজ্ঞতা কম বলেই রাজনীতিবিদদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ অভিযোগ করেছেন, এনসিপির অপরিপক্বতার কারণেই এমন ঘটনা ঘটেছে।
মানবকন্ঠ, ১৭ জুলাই ২০২৫, ১৮:১৭
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয়ের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে,
যাদের এখনো রেজিস্ট্রেশন নেই,
তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে,
সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ দেখলো জাতির যারা গণ-অভ্যুত্থানের অগ্রসেনানী তাদের ওপর পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে পড়েছে।
সুতরাং বাবারা রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সব সময় দিচ্ছিলাম, আজকেও দিচ্ছি, নসিহত করছি।
কালের কণ্ঠ ১৭ জুলাই ২০২৫, ২২:০৩
পাশাপাশি বিএনপি বলেছে, দেশের রাজনৈতিক দলগুলো সর্তকতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করবে, না হলে গণতন্ত্র বিরোধী শক্তিকে সুযোগ করে দেওয়া হবে বলে মনে করছে বিএনপি।
ডেইলি স্টার ১৭ জুলাই ২০২৫
(গ)
গোপালগঞ্জবাসীকে যেভাবেই হোক জুলাই অভ্যুত্থানের চেতনায় দীক্ষিত করার নামে এনসিপির মতাদর্শে উজ্জীবিত হতে বাধ্য করার পায়তারার অভিযোগ করেছে নেটিজেনরা
এনসিপি ফের গোপালগঞ্জ যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়বে -নাহিদ ইসলাম
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, সমকাল
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি) আয়োজিত আলোচনায় প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব বলে, ১৯৭১ সালের চেতনার ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদী ধারায় প্রবেশ করেছে, তেমনি জুলাই বিপ্লবের আদর্শকেও ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার করে এনসিপি ফ্যাসিস্ট রূপ নিতে পারে।
নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন- গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের নামে এনসিপি মতাদর্শে পরিবর্তিত করাই আসলে এনসিপির আসল খাহেশ।
“এটাও আরেক ধরনের ফ্যাসিস্ট আচরণ তথা শেখ হাসিনারই পুণরাবৃত্তি। ” নেটিজেনরা এমন মন্তব্য করতেও ছাড়েননি।
তারা আরো প্রশ্ন করেছেন এনসিপির মতাদর্শে দীক্ষিত না হওয়ার অধিকার কি গোপালগঞ্জবাসীর থাকতে পারে না?
(ঘ)
রাষ্ট্রের গোয়েন্দা অক্ষমতা
খবর শিরোনাম
গোপালগঞ্জের ঘটনা যে এত বড় হবে, সেই তথ্য গোয়েন্দাদের ছিলো না -স্বরাষ্ট্র উপদেষ্টা
১৭ জুলাই ২০২৫, আজকের পত্রিকা
খবর ভাষ্য
গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিলো, তবে হামলা যে এত বড় হবে, সেই তথ্য তাদের জানা ছিলো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
গত বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
খবর প্রতিক্রিয়া
উপরোক্ত খবরের প্রতিক্রিয়ায় নিম্নোক্ত খবর শিরোনাম লক্ষণীয়-
গোপালগঞ্জে সংঘর্ষ-হামলা:
নিরাপত্তা হুমকির সুনির্দিষ্ট তথ্য ছিলো গোয়েন্দা রিপোর্টে
টুডে ব্লগ ওয়ান এট.দ্যা.র্যাট জিমেইল ডট.কম, সমতট টিভি, ১৭ জুলাই ২০২৫
খবর ভাষ্য
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের ক্যাডারদের হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যর্থতার কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এ ঘটনায় সরকারের উচ্চপর্যায়ে উষ্মা প্রকাশ করা হয়েছে। নিরাপত্তা হুমকির সুনির্দিষ্ট একাধিক তথ্য থাকার পরও কেন এ ধরনের হামলা ঠেকানো গেলো না কিংবা আগে থেকে তথ্য থাকার পরও কেন হামলা এড়ানো গেলো না, তা নিয়ে চলছে আলোচনা।
গোয়েন্দা তথ্যে বলা হয়েছিলো, তিন জায়গায় গাড়িবহরে হামলা হতে পারে। এর মধ্যে কোটালীপাড়া ঢুকতে, জেলা পুলিশ লাইনসের আগে এবং পুলিশ লাইনস পার হওয়ার পর মোড়ে হামলার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়।
খবর প্রতিক্রিয়া
২১শে আগস্ট গ্রেনেড হামলা, বি.ডি.আর হত্যাকা-সহ রাষ্ট্রীয় সব দুর্ঘটনায়ই গোয়েন্দা অক্ষমতা বা ব্যর্থতা?
পর্যবেক্ষক মহল বলছেন, বি.ডি.আর হত্যাকা-ের গোয়েন্দা রিপোর্ট তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে দেয়া হয়েছিলো। কিন্তু তিনি অস্বীকার করে বলেছেন, এ ধরণের কোন গোয়েন্দা রিপোর্ট ছিলো না।
একইভাবে আমার দেশ পত্রিকার ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জের বড় সহিংসতার গোয়েন্দা রিপোর্ট থাকলেও বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, “ছিলো না”।
অর্থাৎ এই ধরনের ব্যর্থতায় দায়িত্বশীলদের বক্তব্যের কোন পরিবর্তন হচ্ছে না। একই ধাঁচ চলছে ধারাবাহিকভাবে। এভাবে অবিরামেই চলবে কিনা তাই এখন গভীর প্রশ্ন?
পুরনো কায়দায় এই ব্যর্থতার দায়ভারও স্বরাষ্ট্র মন্ত্রক নিচ্ছে না। কিন্তু পদত্যাগের দাবি উঠলেও তিনি শুনছেন না। এ যেন ডবল বৈষম্য!!
প্রসঙ্গত, গতকাল ১৮ জুলাই মানবজমিনে হাছান মাহমুদের বরাতে শিরোনাম হয়েছে, “গোয়েন্দা ব্যর্থতার জন্যই শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে”। একই গোয়েন্দা ব্যর্থতায় বর্তমান সরকারকেও যে পস্তাতে হবে তা বলাই বাহুল্য।
(ঙ)
তবে কি সরকারের বিশেষ মহল বা বিশেষ পরিকল্পনায়ই সব কিছু হচ্ছে?
গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই বৈঠকে। উপদেষ্টার উপস্থিতিতে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির নিরাপত্তাব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
মাঠপর্যায়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা আস্থাশীল থাকার পরও কিভাবে এ হামলা হলো- খোদ পুলিশের উচ্চপর্যায়ে তা নিয়ে চলছে আলোচনা। বলা হচ্ছে, মাঠপর্যায় থেকে চাইলে আরো বেশি ফোর্স দেওয়া যেত। কিন্তু যে পরিমাণে চাওয়া হয়েছে, সে অনুযায়ী ফোর্স মোতায়েন করার পরও কেন এ ধরনের হামলা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জামাতের তাহেরের বক্তব্য এখানে প্রাসঙ্গিক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছে, অন্তর্বর্তী সরকারের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতায় মনে হয় সরকারের সঙ্গে গোপন কোনও শক্তি কাজ করছে।
বাংলা ট্রিবিউন রিপোর্ট, প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২২:০৮
তাহেরের বয়ানের প্রেক্ষিতে পর্যবেক্ষক মহল প্রশ্ন ছুড়েছেন, তবে কি ইউনুস সরকারের উর্ধ্বতন নীল নকশায়ই এসব হচ্ছে?
বিষয়টি আঁচ করতে পেরেছেন বিএনপি মহাসচিবও। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের উত্তরণ ঠেকাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁদ পাতা হচ্ছে। আমাদের উসকানো হচ্ছে যেন আমরা সংঘাতে জড়াই। কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেবে না’।
ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট, প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২৩:৪৭
তবে ইউনুসীয় ফাঁদ যতই কূট হোক শেষ রক্ষা হবে না। তার কাছের জনই ছোবল দিবে।
গোপালগঞ্জে সংঘর্ষ ও নিহতের দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে -নাহিদ
প্রথম আলো, প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬: ৫৯
নেটিজেনরা মন্তব্য করেছেন, ইউনুসকে দায়ভার নিতে হবে আরো অনেক বড় কিছুর। কঠিন পরিণতি ভোগ করতে হবে সবকিছুর।
-আল্লামা ওয়ালউির রহমান আরফি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলমান হিন্দু সংঘাত হয়। এ থেকে বাঁচাতে সব মুসলমানকে লালনবাদ গ্রহণ করে অমুসলমান হতে বলেছে সংস্কৃতিমন্ত্রী নিতাই ও তথ্য উপদেষ্টা জাহেদ। লালনবাদে কোন ধর্মীয় সংঘাত নেই- এজন্য নাকি খোদ প্রধানমন্ত্রী স্কুল শিক্ষায় লালন বাদ ঢোকানোর পরামর্শ দিয়েছে- এটাই জাহেদের ভাষ্য।
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসলমান হিন্দু সংঘাত হয়। এ থেকে বাঁচাতে সব মুসলমানকে লালনবাদ গ্রহণ করে অমুসলমান হতে বলেছে সংস্কৃতিমন্ত্রী নিতাই ও তথ্য উপদেষ্টা জাহেদ। লালনবাদে কোন ধর্মীয় সংঘাত নেই- এজন্য নাকি খোদ প্রধানমন্ত্রী স্কুল শিক্ষায় লালন বাদ ঢোকানোর পরামর্শ দিয়েছে- এটাই জাহেদের ভাষ্য।
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শুধু ভারতেই আধিপত্যবাদী হিন্দুত্ববাদী নয়। বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় হাইকমিশনার সহ হিন্দুত্ববাদীরা সবাই আধিপত্যবাদী। এদেশের হিন্দুত্ববাদীরা তাদের আধিপত্য বৃদ্ধি জন্য সরকারকে গভীর চাপ তৈরী করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র, ভারতে- মুসলমানদের উপর সহিংসতাও গণহত্যার অভিযোগ মিথ্যা অভিহিত করে তার বিপরীতে বাংলাদেশে হিন্দু স্বার্থ রক্ষায় নিবেদিত হতে বলেছে।
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লালনবাদে কোন ধর্মীয় সংঘাত নেই- এজন্য নাকি খোদ প্রধানমন্ত্রী স্কুল শিক্ষায় লালন বাদ ঢোকানোর পরামর্শ দিয়েছে- এটাই জাহেদের ভাষ্য।
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাতের গুরু মওদুদী, গো’আযম, সাইদীর ফতওয়া মোতাবেক যদি তাদের আমীর, সেক্রেটারী, এমপি মুসলমান থেকে খারিজ হয়ে কাফের সাব্যস্ত হয় তবে অন্যদের কী করার আছে?
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমান হিন্দু সংঘাত হয়। এ থেকে বাঁচাতে সব মুসলমানকে লালনবাদ গ্রহণ করে অমুসলমান হতে বলেছে সংস্কৃতিমন্ত্রী নিতাই ও তথ্য উপদেষ্টা জাহেদ।
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শরাব ও পতিতালয়ের পয়সায় লালিত-পালিত রবীন্দ্র কখনো ভারত তথা বাংলার স্বাধীনতা চায়নি, সে বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা চায়নি। তার লেখা ‘সোনার বাংলা’ কবিতায় রয়েছে পূজার আরতি। কবিতার শেষ অংশে রয়েছে- ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে- / দে গো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে। / ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে-
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মদ সংশ্লিষ্ট ১০ জনের প্রতি লা’নতের কথা হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে।একইভাবে মূর্তি পূজা স্থলে অবস্থানকারী, সহযোগিতাকারী, পৃষ্ঠপোষকতাকারী, উৎসাহ দানকারী, প্রসাদ গ্রহণকারী সবাই মূর্তি পূজার সাথে সংশ্লিষ্টতার কারণে মুশরিক হবে
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব নবী রসূল আলাইহিমুস সালামগণ উনাদের প্রধান কঠোরতা ছিলো মূর্তি ও পূজার বিরুদ্ধে। মূর্তি পূজা তথা শিরকের গুনাহ মহান আল্লাহ পাক কিছুতেই ক্ষমা করবেন না। মদ সংশ্লিষ্ট ১০ জনের প্রতি লা’নতের কথা হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে।
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসলাম ও মুসলমান প্রিয় দাবীদার- সর্বশক্তিমান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাস জ্ঞাপনকারী- বিএনপি সরকার কেন মুসলিম বিদ্বেষ, বাঙ্গালী বিদ্বেষ, মুসলমানদের শিক্ষার প্রতি বিদ্বেষের অভিযোগে অভিযুক্ত এবং পতিতালয়ের টাকায় বিত্ত-বৈভব করা রবী ঠগের বন্দনায় পতিত আওয়ামী সরকারের পথেই হাঁটছে!
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলাম ও মুসলমান প্রিয় দাবীদার- সর্বশক্তিমান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাস জ্ঞাপনকারী- বিএনপি সরকার কেন মুসলিম বিদ্বেষ, বাঙ্গালী বিদ্বেষ, মুসলমানদের শিক্ষার প্রতি বিদ্বেষের অভিযোগে অভিযুক্ত এবং পতিতালয়ের টাকায় বিত্ত-বৈভব করা রবী ঠগের বন্দনায় পতিত আওয়ামী সরকারের পথেই হাঁটছে!
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফের আলোকে- হিন্দুদের পূজায় যাওয়া কুফরি, শিরেকী ও কাট্টা হারাম। পূজায় যারা পাহারা দিবে, শুভেচ্ছা জানাবে তারাও কাফির।
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












