ইতিহাস
সমৃদ্ধশালী বাঙ্গালাহ সালতানাতের সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯২ শামসী সন , ০১ জুলাই, ২০২৪ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইতিহাস
বাংলার সুলতানদের মধ্যে এক বিশেষ স্থান দখল করে আছেন শামসুদ্দীন ইলিয়াস শাহ। অবিভক্ত বাংলার প্রথম মুসলিম স্বাধীন সুলতান ছিলেন তিনি। ইলিয়াস শাহ এর জন্ম পূর্ব পারস্যের জস্তানের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি ১৩৪২ সালে সোনারগাঁও বিজয়ের পর লখনৈতির সুলতান হন। উনার প্রতিষ্ঠিত ইলিয়াস শাহী বংশ ১৫২ বছর মুসলিম সালতানাত পরিচালনা করেছেন। চলুন এবার তাহলে উনার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসা যাক-
* উপমহাদেশের একমাত্র হাজ্বী শাসক হলেন সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ। তাই উনার নামের পূর্বে সবসময় ‘হাজ্বী’ শব্দটি যুক্ত ছিলো। উল্লেখ্য যে, সে যুগে পবিত্র হজ্জ পালন করা এখনকার মতো এতোটা সহজ ছিলো না। ইলিয়াস শাহই ভারতীয় উপমহাদেশের একমাত্র শাসক যিনি সরাসরি হজ্জ পালন করেছিলেন।
* সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ হলেন সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম খ-ে খ-ে বিভক্ত বাংলা অঞ্চলের জনপদসমূহকে একত্রিত করে এই বিস্তীর্ণ ভূখ-কে ‘বাঙ্গালাহ’ (বাংলা) নামে অভিহিত করেন।
* ইলিয়াস শাহ নিজেকে ‘শাহ-ই-বাঙ্গালিয়ান’ (বাঙালি জাতির শাহ) ও ‘শাহ-ই-বাঙ্গালাহ’ (বাংলার শাহ) ঘোষণা করেছিলেন। ইলিয়াস শাহের পূর্বে বাংলার কোনো শাসক কখনো নিজেকে বাংলার শাসক ঘোষণা করেননি।
* সুলতান ইলিয়াস শাহ বাংলাকে এতোটা ভালোবাসতেন যে, একটি নদীর নামই তিনি দিয়েছিলেন ‘বাঙ্গালি’, যা আজও বহমান।
* তিনি বাংলার রাজধানী গৌড় থেকে পান্ডুয়ায় স্থানান্তরিত করেছিলেন এবং রাজধানী ফিরোজাবাদ (পান্ডুয়া) কে পরিণত করেছিলেন ভারতীয় উপমহাদেশের অত্যন্ত সমৃদ্ধ নগরীতে।
* ফিরোজাবাদে তিনি নির্মাণ করেছিলেন ২৭ টি হাম্মামখানা, বিশিষ্ট বিখ্যাত সাতাশঘড়া প্রাসাদ।
* তিনিই সেই ইলিয়াস শাহ, যাঁর মুকুটে শোভা পেত পৃথিবীর দ্বিতীয় মূল্যবান হীরা- ‘দরিয়া-ই-নূর’।
* তিনি প্রথম রাজভাষা হিসেবে বাংলার মর্যাদা দেন এবং ফার্সির পাশাপাশি বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার শুরু হয় সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহের হাত ধরে।
* তিনি প্রথম মুসলিম শাসক যিনি নেপাল বিজয় করেছিলেন। ১৩৫০ সালে গৌড়ের সুলতান ইলিয়াস শাহ্ নেপালে অভিযান পরিচালনা করেন এবং নেপালের রাজা জয়রাজকে পরাজিত করে কাঠমু-ুর পতন ঘটান। জয়রাজ শোচনীয়ভাবে পরাজিত হয়ে পলায়ন করে।
* সুলতান ইলিয়াস শাহের মুসলিম শাসনের বিস্তৃতি ছিলো বেনারস পর্যন্ত, তিনি ১৩৪৫ সালে হিন্দুরাজ্য ছোটনাগপুর বিজয় করেন এবং ছোটনাগপুরকে বিহারের সাথে জুড়ে দেন। তিনি গোন্দওয়ানা রাজ্য বিজয় করেন এবং উড়িষ্যার বিস্তৃত অঞ্চল অধিকারে আনেন।
উল্লেখ্য, প্রাচীনকাল থেকেই বাংলার এই ভূখন্ড সমৃদ্ধশালী ও ধনসম্পদে পরিপূর্ণ একটি অঞ্চল ছিলো। মুসলমানরা এই অঞ্চলে আগমন করার পর উনাদের ইনসাফপূর্ণ এবং সুশৃঙ্খল শাসননীতির কারণে এই অঞ্চলের ঐশ্বর্য আরো কয়েকগুণ বৃদ্ধি পায়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাংলাতে আসতেন এবং বাংলাকে চিনতেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জানা আছে কি? আজকের সাম্রাজ্যবাদী আমেরিকা একসময় মুসলমানদের কর দিয়ে চলতো
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম নির্যাতনের প্রতিশোধ হিসেবে বাংলার সুলতান যেভাবে নেপাল বিজয় করেছিলেন
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আধুনিক কাগজ শিল্পের প্রতিষ্ঠাতা মুসলমানগণই
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদরাসা প্রতিষ্ঠা নিয়ে ইতিহাসের আলোকে কিছু সংক্ষিপ্ত তথ্য
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তাতারস্তানে সম্মানিত দ্বীন ইসলাম এবং মুসলমানদের স্বর্ণালী ইতিহাস
১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিধর্মীরা যতটুকু সভ্যতা পেয়েছে তা মুসলিম শাসনামলেই আর বর্বরোচিত প্রথাসমূহ বন্ধ করেছিলেন মুসলিম শাসকরাই
১১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত দ্বীন ইসলাম উনার স্বর্ণালী যুগের নিরাপত্তা বিভাগের ইতিহাস (৪)
১১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতার বর্ণনায় বাংলাদেশ
০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উপমহাদেশে ব্রিটিশবিরোধী সুফি, ফকীর-দরবেশ বিদ্রোহের ইতিকথা
০১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (২)
৩১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বর্তমানে দেশকে উন্নত করতে হলে দেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের বিকল্প নেই (২)
২৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত দ্বীন ইসলাম উনার স্বর্ণালী যুগের নিরাপত্তা বিভাগের ইতিহাস (৩)
২৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












