৬০০ লাশের কী পরিচয়
► খুন করে ফেলা হয় নদীতে ► পাঁচ বছরে উদ্ধার ২০৬৪টি
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ আশির, ১৩৯৩ শামসী সন , ০৯ মার্চ, ২০২৬ খ্রি:, ২৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সারা দেশে নদী থেকে লাশ উদ্ধারের সংখ্যা বাড়ছে। উদ্ধারকৃত বেশিরভাগ লাশের ক্ষেত্রে দেখা গেছে খুন হয়েছে অন্যখানে, লাশ এনে ফেলা হয়েছে নদীতে। পুলিশ বলছে, হত্যার পর প্রমাণ লোপাট ও আইনের চোখ ফাঁকি দিতেই লাশ ফেলে দেওয়ার জন্য অপরাধীরা নদীকে বেছে নিচ্ছে।
গত বছর দেশজুড়ে নদী থেকে লাশ উদ্ধার হয় অন্তত ৩০১ নারী-পুরুষ ও শিশুর। ২০২৪ সালে নদী থেকে উদ্ধার হয় অন্তত ৪৪০টি লাশ। গত পাঁচ বছরে দুই হাজারের বেশি লাশ উদ্ধার হয়েছে নদী থেকে। এর মধ্যে ৬০০-এর বেশি লাশের পরিচয় মেলেনি। এসব লাশের বিপরীতে দেড় শর বেশি হত্যা মামলা তদন্তাধীন রয়েছে।
নৌ পুলিশের হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) মারুফা ইয়াসমিন জানান, ২০২১ সাল থেকে গত বছর পর্যন্ত সারা দেশের নদী এলাকা থেকে ২ হাজার ৬৪টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২৫টির পরিচয় শনাক্ত হয়েছে। ৬৩৯টির পরিচয় এখনো জানা যায়নি। শনাক্ত না হওয়া লাশগুলোর বিপরীতে ১৫৪টি হত্যা মামলা হয়েছে।
নৌপুলিশের তথ্যানুসারে, শুধু গত বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশজুড়ে অন্তত ৩০১ নারী-পুরুষ ও শিশুর লাশ উদ্ধার হয়। ২০২৪ সালে নদী থেকে অন্তত ৪৪০টি লাশ উদ্ধার হয়। এসব লাশ উদ্ধারের পর বিভিন্ন থানায় অন্তত ৪১টি হত্যা মামলা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, পানিতে লাশ ফেলে দিলে তা পচে যায়, প্রমাণ নষ্ট হয়ে যায়। কখনো কখনো মাছের কামড় বা জাহাজের আঘাতে সৃষ্ট ক্ষতের কারণে তদন্তকারী কর্মকর্তা ও ফরেনসিক চিকিৎসকরা বিভ্রান্ত হন। প্রাথমিক তদন্তে হত্যা মনে না হলে লাশ উদ্ধারের পর পুলিশ সাধারণত অস্বাভাবিক মতু্যুর (ইউডি) মামলা করে। তদন্তে বা ময়নাতদন্তে হত্যার প্রমাণ পাওয়া গেলে পরে সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)