মন্তব্য কলাম
“সর্বশক্তিমান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাস” ব্যক্ত করার সরকারকে অবিলম্বে কুরআন শরীফে হারাম ঘোষিত শুকরের গোশত আমদানীর বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে ইনশাআল্লাহ।
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ মে, ২০২৬ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মন্তব্য কলাম
পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ পাক তিনি চার স্থানে শূকরের গোশত খেতে নিষেধ করেছেন। মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফে বলেন- ‘নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি তোমাদের প্রতি হারাম করেছেন মৃত জীবজন্তুর গোশত, প্রবাহমান রক্ত, শূকরের গোশত এবং সেইসব জন্তু যা মহান আল্লাহ পাক ব্যতীত অন্য কারো নামে জবেহ করা হয়। (পবিত্র সূরা আল-বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৭৩)
‘তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, প্রবাহমান রক্ত, শূকরের গোশত, মহান আল্লাহ পাক ছাড়া অন্যের নামে যবেহকৃত পশু, আর শ্বাসরুদ্ধ হয়ে মৃত জন্তু, আঘাতে মৃত জন্তু, উপর থেকে পতনের ফলে মৃত, সংঘর্ষে মৃত আর হিংস্র জন্তুর খাওয়া পশু। (পবিত্র সূরা আল মায়েদাহ শরীফ : পবিত্র আয়াত শরীফ- ৩)
অন্যত্র মহান আল্লাহ তাআলা আরও বলেন- ‘বলুন! আমার প্রতি যে অহী মুবারক করা হয়েছে তাতে মানুষ যা আহার করে তার কিছুই নিষিদ্ধ পাই না; মৃত, প্রবাহমান রক্ত ও শূকরের গোশত ছাড়া। কারণ তা অপবিত্র অথবা মহান আল্লাহ পাক ছাড়া অন্যের নামে যবেহ করা ফাসেক্বী কাজ। (পবিত্র সূরা আল-আনয়াম শরীফ : পবিত্র আয়াত শরীফ- ১৪৫)
মহান আল্লাহ পাক তিনি আরও বলেন- ‘মহান আল্লাহ পাক তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত পশু, রক্ত, শূকরের গোশত আর যা আল্লাহ পাক ছাড়া অন্যের নামে যবেহ করা হয়েছে। (পবিত্র সূরা আন-নাহল শরীফ : পবিত্র আয়াত শরীফ- ১১৫)
মুসলিমদের কাছে শূকরের গোশতকে কুরআন শরীফ উনার স্পষ্ট আয়াত শরীফ দ্বারা হারাম করা হয়েছে বলে কোনো মুসলিম শূকরের গোশত খান না। কঠিন ঘৃণাভরে তা প্রত্যাখান করেন। পাশাপাশি মুসলিম দেশ সমূহেও সরকারীভাবে তার উপর নিষেধাজ্ঞা রয়েছে।
৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দেশ বাংলাদেশের আমদানিনীতি আদেশ ২০২১-২৪ অনুসারে যে ২৬ ধরণের পণ্য নিষিদ্ধ তার মধ্যে অন্যতম হলো শূকর ও শূকরজাত সব পণ্য।
শূকরের গোশত থেকে উৎপন্ন উপজাত খাদ্য ও পণ্য ব্যবহার করে তৈরি করা আমদানি করা নিষেধ বাংলাদেশে।
এমন বিধিনিষেধের পরও সুদখোর, শুকরখোর ইউনুস শেষ সময়ে তড়িঘড়ি করে অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) নামে এই বাণিজ্য চুক্তিতে শুকরের গোশত আমদানীর শর্ত জুড়ে দেয়। (নাউযুবিল্লাহ)
এই চুক্তিতে বলা হয়েছে- ব্ল্যাক ফরেস্ট হ্যাম, ব্রাটর্ভুস্ট, ক্যাপোকোলা, চরিজো, কিলবাসা, মরটাডেলা, প্যানসেটা, প্রসিউটো এবং সালামি বাজারে প্রবেশগম্য পণ্যের তালিকায় রাখতে হবে। মূলত এগুলো শূকরের গোশত দিয়ে তৈরি বিভিন্ন ধরণের পণ্য।
কিন্তু এই চুক্তির মাধ্যমে মুসলিমদের জন্য হারাম শুকরের গোশত আমদানির বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
Article ২.৫ (Meat Terms) বলছে, গোশতের নির্দিষ্ট টার্ম বা নাম ব্যবহার করার কারণে বাংলাদেশ কোনো মার্কিন পণ্যের প্রবেশে বাধা দিতে পারবে না। অর্থাৎ “meat” হিসেবে শ্রেণিবদ্ধ পণ্যের মধ্যে ঢ়ড়ৎশ-ও পড়ে - সেক্ষেত্রে দ্বীনি বা সামাজিক কারণে নামের ভিত্তিতে বাধা দেয়া যাবে না - এই ব্যাখ্যা দাঁড় করানো হবে।
Article ২.৩ (Agriculture) বলছে, বাংলাদেশকে মার্কিন কৃষিপণ্যের জন্য সধৎশবঃ ধপপবংং দিতে হবে এবং ঝচঝ ব্যবস্থা হতে হবে “science-based” - অর্থাৎ বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া কোনো পণ্য ঠেকানো যাবে না।
অৎঃরপষব ২.১ (Import Licensing) অনুযায়ী, আমদানি এমনভাবে নিয়ন্ত্রণ করা যাবে না যাতে মার্কিন পণ্যের প্রবেশ বাধাগ্রস্ত হয়।
এছাড়া Article ২.৭ (Non-discrimination) - এর নীতি অনুযায়ী, কোনো ধরণের বৈষম্যমূলক আচরণও করা যাবে না।
চুক্তিতে এমন একটি কাঠামো তৈরি করা হয়েছে - যেখানে শুকরের গোশত আমদানীর চাপ তৈরি করার সুযোগ আছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৮৫৭ সালের ১৮ নভেম্বর হাবিলদার রজব আলীর নেতৃত্বে চট্টগ্রামের পদাতিক বাহিনী প্রকাশ্যে বিপ্লবে যোগদান করের এবং জেলখানা থেকে সব বন্দিকে মুক্তি দেওয়া হয়।
১৮৫৭ সালে ঝাঁকে ঝাঁকে সৈন্য ব্যারাক ছেড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল ইংরেজ দখলদারদের বিরুদ্ধে।
‘সিপাহী বিপ্লবে’র প্রধান কারণ ছিল ‘দ্বীন ইসলাম’। উপমহাদেশের মুসলিম সৈন্যদের এনফিল্ড রাইফেলের কার্তুজের সঙ্গে শূকরের চর্বি মুসলমানদের দ্বীনি মূল্যবোধে আঘাত হানার প্রতিবাদে সৈন্যদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ-প্রতিরোধ ব্রিটিশ শাসনকে প্রায় পরাস্ত করে ফেলেছিল।
১৮৫৭ সালের সেই বিপ্লবের চেতনা নিয়ে এখন বাংলাদেশের মুসলমানদের আমেরিকার বিরুদ্ধে আমেরিকার সাথে গোলামীর চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ ব্যাপক করতে হবে ইনশাআল্লাহ।
সবার আগে বাংলাদেশ ‘সর্বশক্তিমান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাস’ প্রুতিশ্রুতির সরকারকে অবিলম্বে মহান আল্লাহ পাক যা হারাম করেছেন, সে চুক্তিকে হারাম ঘোষণা করতে হবে।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে বাধ্য করতে। ভারতীয় নীল নকশা বুঝে নিতে। ভারত ছাড়া বাংলাদেশের চলবে। কিন্তু ভারতের বাঁচতে হলে বাংলাদেশকে লাগবে।
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ন্যাটোর ধারা ৫ এ বলা হয়েছে- যদি ন্যাটোভুক্ত কোনো সদস্য দেশের উপর সশস্ত্র হামলা হয়, তবে সকল সদস্য দেশ এটিকে নিজেদের উপর হামলা হিসেবে গণ্য করবে এবং আক্রান্ত দেশকে সাহায্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যার মধ্যে সশস্ত্র শক্তি প্রয়োগও অন্তর্ভুক্ত। অথচ শক্তিশালী মুসলিম দেশগুলো ন্যাটোর বিপরীতে মহা অধিকতর সামরিক জোট কঠিন করে কাফির বিশ্বে নিজেদের শক্তিমত্তা সর্ম্পকে জানান দেয়না। নাউযুবিল্লাহ! প্রসঙ্গত অধিকাংশ মুসলিম শাসকগুলো প্রবৃত্তির দাস সাম্রাজ্যবাদীদের ক্রীড়ানক। কিছু মুসলিম শাসক মুসলিম বিশ্বের সামরিক জোটের কথা বলা শুরু করেছে। তবে এটি আন্তরিক বা জোরদার নয়। এবং সব মুসলিম শাসকেরও বক্তব্য নয়।
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ সন্ত্রাসীগোষ্ঠী সর্বহারা পার্টির তাত্ত্বিকদের বই
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৫ মার্কিন কোম্পানী, ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর বিশাল বড় অনুলিপি এরা বাংলাদেশের গোটা অর্থনীতি নিয়ন্ত্রণ আম্রিকায় অর্থ পাচার, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলবে। বিশাল মূলধন ও আধুনিক প্রযুক্তি এবং বাংলাদেশ সরকারের দেয়া অতি সুবিধার কারণে এরা বাংলাদেশের শিল্পপতিদের তথা ব্যবসায়ীদের ধ্বসিয়ে দিবে।
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভূয়া অস্ত্র বেঁচে টাকা লুট করতে চায় ভূয়া আম্রিকানরা মনে করে আম্রিকা যুদ্ধে সেরা অথচ মেক্সিকো, স্পেন, জার্মানসহ কয়েকটি কাফের রাষ্ট্র ছাড়া কানাডা ভিয়েতনামসহ অনেক কাফের রাষ্ট্রের কাছেও তারা শোচনীয়ভাবে হেরেছে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক বছরের পর বছর চালু রেখে এক সময় বিয়ে না করলে দন্ডবিধির ৩৭৫ ধারায় ধর্ষক হয় পুরুষ।
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে এখন চাপ আর চাপ এসব চাপকে- জনগণের নিজের মনে করতে হবে।
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২০২৬ থেকে ২০৩৯ সাল পর্যন্ত ১৩ বছর মেয়াদে প্রতি বছর ছয়টি করে কার্গো এলএনজি আমদানি কথা চলছে। যা প্রতিযোগিতামূলক মূল্যে বা কম মূল্যে নির্ধারণ হয়নি। এবং এমন শর্ত জুড়ে দেয়া হয়েছে যা দেশের স্বার্থবিরোধী।
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ হাজার একরের বেশি জমি ভারতের দখলে। উদ্ধারে নেই সরকারের সক্রিয়তা।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৯৪৭ সালের বেনিয়া বৃটিশদের দেশবিভক্তির দোহাই দিয়ে এখন পার্বত্য চট্টগ্রামকে ভারতের ভূখন্ড দাবী করছে উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন দূত যে বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে গেলো, সরকারকে হুমকী-ধামকি দিলো তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ হলো কৈ? সরকারী দল, বিরোধী দল, তথাকথিত সব ইসলামিক দল থেকে সব সুশীল, চিন্তাশীল, বিশ্লেষক তথা সব মহল কেউই কিন্তু প্রতিবাদ করলো না
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












