পাকিস্তান
করাচিতে ১৪৪ ধারা জারি
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি’ এড়াতে করাচিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) করাচির কমিশনারের জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর ডনের।
করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভির জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান সড়ক, মোড় ও চত্বরগুলোতে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান ও র্যালি করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এসবের ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং ‘নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বেগ’ তৈরি হচ্ছে।
এতে বলা হয়েছে, ‘এই ধরনের সড়ক অবরোধ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করছে, জরুরি সেবাসমূহের যানবাহন চলাচল বাধাগ্রস্ত করছে এবং হাসপাতালে যাতায়াতের পথ সীমিত করছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে করাচি ডিভিশনে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান, র্যালি এবং পাঁচজনের বেশি মানুষের জমায়েতের ওপর ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের জমায়েত, র্যালি, প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল এবং সমাবেশ আয়োজন, সংঘটিত বা তাতে সহায়তা করা হলে তাতে নানাবিধ সংকট তৈরি হতে পারে। তাই যেকোনও সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে, জনশান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে, নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা করতে, জননিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং সাধারণ জনগণ ও জরুরি সেবাসমূহের বাধাহীন চলাচল সহজ করতে একটি নির্দিষ্ট সময়ের জন্য এই প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করা ‘প্রয়োজনীয়’ বলে বিবেচিত হয়েছে।
প্রসঙ্গত, খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি এবং প্রদেশের মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহেল আফ্রিদিকে গ্রেপ্তারের পর পাকিস্তানের রাজনীতিতে বড় সংকট দেখা দিয়েছে। এদিকে দীর্ঘদিন থেকেই কারাবন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান। সবমিলিয়ে পাকিস্তানের রাজনীতিতে আগামী দিনে অস্থিরতা আরও বৃদ্ধি পেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন শিশু রয়েছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বই বাড়ছে শ্রেণি বাড়ছে, শেখার ঘাটতি কাটছে না
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)