রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ বাড়ার প্রত্যাশা এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মস্কোর সঙ্গে ডিজেল সরবরাহের চুক্তির পর রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়েছে। খবর আরব নিউজ।
সোমবার (১২ অক্টোবর) আরব নিউজের প্রদিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ৫৪ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৪ ডলার বা ১ দশমিক ৪৭ শতাংশ কমে ১০৩ দশমিক ১৮ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ দশমিক ৫৪ ডলার বা ১ দশমিক ৬৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৩১ ডলারে নেমে আসে।
এদিকে আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম নির্দেশক আইসিই গ্যাস-অয়েলের দর ৩ শতাংশ কমে টনপ্রতি ১ হাজার ৪৩৬ ডলারে দাঁড়িয়েছে।
শুক্রবার ট্রাম্প জানান, রাশিয়া তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং তার পরপরই অতিরিক্ত ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) পূর্বাভাস অনুযায়ী, বিশ্বে প্রতিদিন ডিজেলের ব্যবহার প্রায় ২ কোটি ৯০ লাখ ব্যারেল।
রোববার ট্রাম্প আকস্মিকভাবে জানান, রাশিয়া ও ইউক্রেন জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন তিনি। রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, এসব ঘোষণায় জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক চাপ কিছুটা কমেছে। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে এবং কতদিন স্থায়ী হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বাস্তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার স্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত তেলের দাম খুব বেশি কমার সম্ভাবনা সীমিত থাকবে।
আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল রোববার সদস্যদেশগুলোকে ডিজেলের অতিরিক্ত মজুত বাজারে ছাড়ার প্রয়োজনীয়তা পর্যালোচনার আহ্বান জানিয়েছেন। যেসব দেশ প্রতিশ্রুত জ্বালানি পুরোপুরি সরবরাহ করেনি, তাদের অবশিষ্ট সরবরাহ দ্রুত ছাড়ার পাশাপাশি ডিজেলকে অগ্রাধিকার দিতে বলেছেন তিনি।
রাশিয়া থেকে সরবরাহ বাড়ার প্রত্যাশায় দাম কমলেও মধ্যপ্রাচ্যের সংঘাত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ধরে রাখতে ভূমিকা রাখছে।
হুতিরা দাবি করছে, শনিবার সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে তারা। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার বিমানবন্দরে নতুন করে হামলায়ও কয়েকজন আহত হয়েছেন।
+যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ইরানবিরোধী বৃহত্তর যুদ্ধের বিস্তার হিসেবে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সৌদি হামলায় যুক্তরাষ্ট্র অংশ নিতে পারে বলে শনিবার জানিয়েছেন ট্রাম্প।
এদিকে চলতি মাসে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারে আরও হামলার খবর পাওয়া গেছে। এতে সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি পুনরুদ্ধারের যে প্রবণতা দেখা গিয়েছিল, তা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের সোহর নোঙর এলাকায় একটি ট্যাংকার ড্রোন হামলার শিকার হয়েছে। অন্য একটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় অজ্ঞাত বস্তু বা অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গোল্ডম্যান স্যাকস ডিসেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের মূল্য পূর্বাভাস ব্যারেলপ্রতি ৮৫ ডলার থেকে বাড়িয়ে ৯০ ডলার করেছে। ড্যান স্ট্রুভেনের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটির বিশ্লেষকেরা এক নোটে এ তথ্য জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে ধারাবাহিক অভিযোজন শেষ পর্যন্ত অপরিশোধিত তেলের দাম কমাতে পারে। তবে সংঘাত নতুন করে তীব্র হলে দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তাদের হিসাব অনুযায়ী, তেলের দামে ঝুঁকিজনিত বাড়তি মূল্য ব্যারেলপ্রতি ২০ ডলারের কিছু বেশি।
তারা আরও পূর্বাভাস দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে উচ্চ পরিবহন ব্যয়ের কারণে ব্রেন্টের তুলনায় অস্বাভাবিকভাবে কম থাকা ডব্লিউটিআইয়ের দাম ২০২৬ সালের ডিসেম্বরে গড়ে ৮১ ডলার এবং ২০২৭ সালে ৭৩ ডলার হতে পারে।
অন্যদিকে, মেক্সিকো উপসাগরে হারিকেন ইসাইয়াস শনিবার আঘাত হানার পর জ্বালানি খাতের বড় প্রতিষ্ঠান শেল, শেভরন ও বিপি তাদের প্ল্যাটফর্মে কর্মীদের পুনরায় মোতায়েন এবং উৎপাদন স্বাভাবিক করার চেষ্টা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করাচিতে ১৪৪ ধারা জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন শিশু রয়েছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বই বাড়ছে শ্রেণি বাড়ছে, শেখার ঘাটতি কাটছে না
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












