আপনাদের মতামত
“বাকৃবিতে সাড়ে ৩ ঘণ্টা দাঁড় করিয়ে র্যাগ দেওয়ায় ২৮ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার” হাইকোর্টের নিষেধাজ্ঞার পাশাপাশি সব কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র্যাগিং কমিটি গঠনের নির্দেশ থাকার পরও নতুন করে র্যাগিং-এর ঘটনা হয় কী করে? শক্ত শাস্তিমূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া দরকার
, ১৫ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৬ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০২ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আপনাদের মতামত
(১ মার্চ, ২০২৩) হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলে, সম্প্রতি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক পরিচয় অপব্যবহার করছেন, যা তাদের রাজনৈতিক দলের ইমেজও নষ্ট করছে। এসব আদেশের পাশাপাশি হাইকোর্ট তার পর্যবেক্ষণ তুলে ধরে র্যাগিংসহ এ ধরনের কার্যক্রম বন্ধে বিশ্ববিদ্যালয়সমূহকে নির্দেশনা দিয়েছে।
২০১৯ সালের ৯ অক্টোবর র্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
তবে সেই নোটিশের জবাব না পেয়ে এই আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সেই রুলের নিষ্পত্তি করে রায় দিয়ে গত ১লা মার্চ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বন্ধে ‘অ্যান্টি র্যাগিং কমিটি’ গঠন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
কিন্তু এরপরও থেমে থাকে নি র্যাগিং। গত পরশু প্রাপ্ত খবরে জানা যায়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নিয়ম শেখানোর নামে একটানা সাড়ে তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখে প্রথম বর্ষের শিক্ষার্থীদের। র্যাগিংয়ের ঘটনায় ২৮ জনকে হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ফিশারিজ অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টায় বাকৃবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের রিডিং রুমে আমাদের প্রথম বর্ষের বেশ কিছু শিক্ষার্থীকে ডেকে আনেন হলের সিনিয়ররা। ডেকে এনে প্রথমে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে পরে হলের নিয়ম কানুন শেখানোর নামে সাড়ে তিন ঘণ্টা একটানা দাঁড় করিয়ে রেখে র্যাগ দেন। এ সময় আমাদেরকে বলা হয়, সিনিয়রদের সামনে সাইকেল চালানো যাবে না, মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহার করা যাবে না এবং যতবার দেখা হবে ততবার সালাম দিতে হবে। এ সময় তারা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করে এবং গালাগালি পর্যন্ত করে। এসব ঘটনায় প্রথম বর্ষের শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে এবং অসুস্থ হয়ে পড়ে।
প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটি বর্বরতার শামিল দাবি করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট জানান, এই ঘটনার সঙ্গে জড়িত ৫৬ শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। তবে তথ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনাটি প্রমাণিত হয় এবং দায়ীরা স্বীকার করায় হলের ২৮ শিক্ষার্থীকে এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত আমরা মনে করি র্যাগিং বন্ধে এই শাস্তি যথেষ্ট নয়।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আরও তদন্ত করা উচিত। আরো গুরুতর অভিযোগ আনা উচিৎ এবং তাহলে দায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া উচিত এবং সারা দেশে ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই শাস্তি বিবরণ ছড়িয়ে দেয়া উচিত। এবং আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে আগে থেকেই বিশেষ করে যেদিন যে ডিপার্টমেন্টে র্যাগিং হতে পারে সেখানেই প্রতিরোধী ব্যবস্থা রাখা উচিত।
-মুহম্মদ ওয়ালীউল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












