‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আশির, ১৩৯৩ শামসী সন , ১১ মার্চ, ২০২৬ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
টেকনাফে ‘সম্পত্তির জন্য’ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কালা মিয়া (৭০)। তিনি নয়াপাড়া গ্রামেরই বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত তার দুই ছেলের নাম শাকের আলম ও মনির আলম। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্র জানায়, কালা মিয়া ও তার স্ত্রী দুজনে মেয়ে এলম বাহারের সঙ্গে থাকেন। সম্পত্তির বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই দুই ছেলের সঙ্গে তাদের বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হলেও সমাধান হয়নি।
নিহত কালা মিয়ার বড় মেয়ে এলম বাহার বলেন, বাবাকে সোমবার আমার ভাই মনিরুল আলম তুলে নিয়ে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখেন। পুরো দিন বাবাকে খুঁজে পাইনি। রাত সাড়ে ১২টার দিকে বাবাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই ভাই সম্পত্তির লোভে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৯৯ হাওরের ফসল পানির নিচে
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুরো ঢাকা শহরকে সুন্দর করে সাজাতে চাই -ডিএসসিসি প্রশাসক
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফের ৭ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে তেল-গ্যাসের তিন কূপ খনন করবে চীনা প্রতিষ্ঠান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)