দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৩ মে, ২০২৬ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নওগাঁ সংবাদদাতা:
বদলগাছীতে আর্থিকভাবে স্বচ্ছল হয়েও নিজেকে দুস্থ পরিচয় দিয়ে সরকারের ভিডব্লিউবি কর্মসূচির সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। ওই গৃহবধূর নাম মাহফুজা খাতুন। তিনি উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের সগুনা গোপালপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী নজরুল ইসলাম ওই ইউনিয়নেই কর্মরত আছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) হিসেবে। রয়েছে নিজ পাকা বাড়ি।
অথচ এ আর্থিক স্বচ্ছলতার বিষয়টি গোপন করে সরকারের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির তালিকায় নিজেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন মাহফুজা খাতুন। এরপর থেকেই মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে প্রতি মাসে উত্তোলন করছেন সরকারি ৩০ কেজি করে চাল। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে স্ত্রীকে এ সুবিধা পাইয়ে দিতে সার্বিক সহযোগিতা করেছেন নজরুল ইসলাম নিজেই।
মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি কর্মসূচির নীতিমালা অনুযায়ী,পাকা ঘর ও আবাদি জমি রয়েছে এমন কাউকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। এই কর্মসূচির আওতায় কার্ডধারী দুস্থ একজন নারী প্রতি মাসে ৩০ কেজি পুষ্টি সমৃদ্ধ প্যাকেটজাত চাল (অথবা ক্ষেত্রবিশেষে গম) বিনামূল্যে পাবেন।
নীতিমালা অনুযায়ী অযোগ্য হয়েও কীভাবে ভিডব্লিউবি চক্র ২০২৫-২০২৬ অর্থবছরের তালিকায় অন্তর্ভুক্ত হলেন জানতে মাহফুজা খাতুনের ব্যবহৃত মুঠোফোনে কল করা হলে রিসিভ করেন তার স্বামী পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) নজরুল ইসলাম। তিনি বলেন, স্ত্রী (মাহফুজা খাতুন) না জানিয়েই এই তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছিল। অল্প কিছু সুবিধাও নিয়েছে। পরে বিষয়টি জানার পর ভিডব্লিউবি’র সুযোগ সুবিধা নিতে স্ত্রীকে নিষেধ করেছি। এখানে নিজে সরকারি চাকরির প্রভাব খাটিয়ে কিছু করেননি বলে দাবি করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)