৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ মে, ২০২৬ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বাজেট বাস্তবায়নের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২.৬৮ শতাংশে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৮.৩৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাস্তবায়ন বেড়েছে ৪.৩৩ শতাংশ।
তবে সামগ্রিক অগ্রগতির বিপরীতে কমেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি। এ সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ১৩.৫৬ শতাংশ, যেখানে গত বছর একই সময়ে ছিল প্রায় ১৭ শতাংশের বেশি।
অর্থ বিভাগের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের মোট বাজেট ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে ছয় মাসে ব্যয় হয়েছে ২ লাখ ৫৮ হাজার ১৮৬ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের ব্যয় (২ লাখ ২৬ হাজার ১৮৯ কোটি টাকা) থেকে বেশি।
রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এ সময়ে রাজস্ব আয় বেড়েছে ১৩.৬ শতাংশ, যা গত বছর ছিল মাত্র ৪.৭ শতাংশ। মোট রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ২২ হাজার কোটি টাকা- যা লক্ষ্যমাত্রার প্রায় ৩৯ শতাংশ।
অন্যদিকে, সরকারি ব্যয় প্রবৃদ্ধি হয়েছে ১৪.১ শতাংশ, যদিও গত বছর একই সময়ে এ হার ছিল ১৬.৩ শতাংশ।চলতি বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এর মধ্যে ছয় মাসে ঘাটতি দাঁড়িয়েছে ৩৬ হাজার কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেশি।
অর্থনীতির বহির্বাণিজ্য খাতেও মিশ্র চিত্র দেখা গেছে। রফতানি প্রবৃদ্ধি ১১ শতাংশ থেকে নেমে ঋণাত্মক ০.৯০ শতাংশে দাঁড়িয়েছে। তবে আমদানি প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৫ শতাংশ। একই সময়ে প্রবাস আয় প্রবৃদ্ধি কমে ২৭.৫৬ শতাংশ থেকে ১৮ শতাংশে নেমেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)