ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ মে, ২০২৬ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জেলা ও উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলো পুনর্র্নিমাণ বা মেরামত, জনবল নিয়োগ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ করাসহ স্বাস্থ্য খাত নিয়ে ৪৪টি প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকেরা (ডিসি)। এবারের ডিসি সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগ সম্পর্কেই সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে।
আজ রোববার শুরু হতে যাওয়া চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এসব প্রস্তাব নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারের নীতিনির্ধারকেরা। স্বাস্থ্য খাত ছাড়াও টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় খাদ্যসহায়তার পরিবর্তে নগদ অর্থ বরাদ্দ করা, গাজীপুর জেলায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করে শিল্পকারখানাগুলো একটি নির্দিষ্ট অঞ্চলে স্থানান্তর করা, নোয়াখালীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকারি কৌঁসুলি (পিপি) ও গভর্নমেন্ট প্লিডার (জিপি) নিয়োগ দেওয়াসহ বিভিন্ন প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকেরা।
ডিসিদের দেওয়া এ রকম ৪৯৮টি প্রস্তাব আলোচনার জন্য নির্ধারণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত। এতে মোট ৩৪টি অধিবেশন হবে।
স্বাস্থ্যসেবা বিভাগ সম্পর্কে দেওয়া প্রস্তাবের মধ্যে আরও রয়েছে হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসা বর্জ্য ও পয়োবর্জ্যরে বিজ্ঞানসম্মত পরিশোধনাগার নির্মাণ, জেলা কারাগার হাসপাতালগুলোয় পর্যাপ্ত চিকিৎসক ও জনবল নিয়োগ, রংপুরে এক হাজার শয্যার নতুন হাসপাতাল স্থাপন করা ইত্যাদি।
ডিসিদের দেওয়া প্রস্তাবের মধ্যে আরও রয়েছে জেলা পর্যায়ে খাদ্যদ্রব্য পরীক্ষার জন্য পরীক্ষাগার প্রতিষ্ঠা করা, রিক্রুটিং এজেন্সিগুলোকে ঢাকা থেকে বিকেন্দ্রীকরণ করে জেলাভিত্তিক করা, পর্যায়ক্রমে জেলা বা উপজেলায় বিদেশি ভাষা শিক্ষাকেন্দ্র স্থাপন, জাতীয় বাজেটের সব ধরনের অর্থ ১৫ এপ্রিলের মধ্যে ছাড় করা, ঢাকা-ময়মনসিংহ সড়ক আট লেনে উন্নীত করা, চা-বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, জেলাভিত্তিক দরিদ্র পরিবারের সব প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষা অবৈতনিক করা, সব শিশুর শিখন নিশ্চিত করতে একীভূত শিক্ষাক্রম ও মূল্যায়নব্যবস্থা চালু, কওমি মাদ্রাসা স্থাপনে নীতিমালা প্রণয়ন করে মাদ্রাসাগুলোকে নীতিমালার আওতাভুক্ত করা, পর্যায়ক্রমে প্রতি জেলায় ইনডোর স্টেডিয়াম স্থাপন, যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ করা ইত্যাদি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের দাম আবারও বাড়লো
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজার বিমানবন্দরে কী এত মধু!
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি করার নীতিমালা জারি
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের বাণিজ্যের আকার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় -বাণিজ্যমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












