১৯৯ হাওরের ফসল পানির নিচে
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৩ মে, ২০২৬ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
টানা বর্ষণে দেশের হাওরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। যারা জমি থেকে ফসল কাটতে পেরেছেন, তাদের ধানও মাঠে ভিজছে। রোদ না থাকায় শুকিয়ে গোলায় তুলতে পারছেন না কৃষক। এ অবস্থায় বছরের একমাত্র ফসল হারিয়ে কৃষক অসহায় হয়ে পড়েছেন।
তারা বলছেন, শুধু বৃষ্টির পানি নয়, নদীর পানি বেড়ে যাওয়ায় এ অবস্থা দাঁড়িয়েছে। আরও দুয়েক দিন গেলে এই পাকা ধানে পচন ধরবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৬ এপ্রিল থেকে মেঘালয় চেরাপুঞ্জিতে হওয়া বৃষ্টির পানির ঢলে সুনামগঞ্জে পাহাড়ি নদীসহ ছোট-বড় ৯৭ নদীতে পানি বেড়েছে। অন্যদিকে দেশের ভেতরে হওয়া ভারী বর্ষণে এবং অপরিকল্পিত বাঁধের কারণে পানিবদ্ধতায় পড়েছে ১৯৯টি ছোট-বড় হাওর।
সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া- সব জায়গায় একই চিত্র। কোথাও কাটা ধান ভাসছে, কোথাও পাকা ধান তলিয়ে গেছে, কোথাও আবার শ্রমিক না থাকায় কাটাই সম্ভব হচ্ছে না।
তিন দিন ধরে হবিগঞ্জের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া। যে কারণে জেলার হাওরাঞ্চলে আকস্মিকভাবে দ্রুত বাড়তে থাকে পানি। আর এতে করে বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ উপজেলায় অন্তত ১০ থেকে ১৫টি হাওরের প্রায় পাঁচ হাজার হেক্টর জমির পাকা ধান তলিয়ে যায়।
হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামের কৃষক রফিক মিয়া বলেন, ‘কৃষকদের কান্না কেউ দেখছে না। সারাবছরের সোনালি ফসল এভাবে চোখের সামনে তলিয়ে যাবে, ভাবতে পারছি না।’ তিনি বলেন, ‘আমার আট বিঘা জমির সবটুকু পানির নিচে তলিয়ে গেছে। এখন পরিবার-পরিজন নিয়ে কীভাবে চলমু তা নিয়ে ভাবতেছি।’
নেত্রকোনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমিরুল ইসলাম বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এই জেলার প্রায় চার হাজার ৭১২ হেক্টর জমি ক্ষতির মুখে পড়েছে।
কিশোরগঞ্জের মিঠামইনে প্রবল বর্ষণ ও অতিমাত্রায় বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে বাড়ির আঙিনায় আধা-পাকা কাটা ধান এখন পানিতে ভাসছে। মিঠামইনে কৃষকদের দাবি, ৪০ শতাংশ ধান কাটা হয়েছে। এর মধ্যে ২০ শতাংশ ধান খলায় পানিতে ভাসছে। মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা উবায়দুল ইসলাম অপু জানান, মিঠামইনে এ বছর ১৫ হাজার ৭৩০ হেক্টর জমি আবাদ করা হয়েছে। এর মধ্যে শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে ১ হাজার ৬৭৫ হেক্টর। এখন পর্যন্ত ৪৯ শতাংশ ধান কাটা হয়েছে।
কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওরাঞ্চলের প্রায় এক হাজার বিঘা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট কৃষকের সংখ্যা প্রায় ৫১ হাজার। এ বছর প্রায় ১৭ হাজার হেক্টর বোরো আবাদ হয়ছে। এর মধ্যে হাওরে আবাদ হয়েছে প্রায় ১২ হাজার হেক্টর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












