সম্পাদকীয়-১
‘শয়তানের নিঃশ্বাস’ নামের ভয়ঙ্কর ড্রাগ আতঙ্কে সারাদেশ একান্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা এবং জনগণের সচেতনতা দরকার
, ২০ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, মাদারীপুরের শিবচর পৌর শহরে লাকি আক্তার (২৫) নামের এক নারীর নাকে শয়তানের নিঃশ্বাস (স্কোপোলামিন) দিয়ে কৌশলে নগদ ৩ লাখ টাকা ও একটি বাটন মোবাইল ফোন এবং ব্যাংকের চেক বই ছিনতাই হওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, সেদিন সকালে লাকি আক্তার নিজবাড়ী থেকে তিন লাখ টাকা নিয়ে তার ভাসুর কামাল এর অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য আসে এবং ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংক শিবচর শাখায় মোবাইলে কথা বলতে বলতে উঠতে থাকে। কিন্তু ব্যাংকের সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা অপরিচিত এক মহিলা একটি কাগজ বের করে দিয়ে একটি ব্যাংকের ঠিকানা জানতে চায়। যখনই লাকি আক্তার কাগজটি পড়তে থাকে, কাগজটির অপর পিঠ থেকে টোকা দিয়ে কাগজের সাথে লাগানো শয়তানি নিঃশ্বাস (স্কোপোলামিন) লাকি আক্তারের নাকে ছিটিয়ে দেয়। আর এরপর থেকেই লাকি আক্তার পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যায় এবং প্রতারকের কথা মত তার সাথে থাকা ৩ লাখ টাকা, বাটন মোবাইল ও ইসলামী ব্যাংকের চেক বই দিয়ে দেয়।
ভিজিটিং কার্ড, কাগজ, কাপড় কিংবা মোবাইল ফোনের স্ক্রিনে এই ড্রাগ রেখে যার ওপর প্রয়োগ করা হবে তার নাকের চার থেকে ছয় ইঞ্চি দূরত্বে নিয়ে আসা হয়।
এটি নিঃশ্বাস নেওয়ার ১০ মিনিটের মধ্যে কার্যকর হয় এবং ভুক্তভোগীর মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। কারও কারও স্বাভাবিক অবস্থায় ফিরতে এক ঘণ্টা সময় লাগে, আবার অনেকে তিন থেকে চার ঘণ্টার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরেন।
সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা, যশোর, খুলনা, রাজবাড়ী ও বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে স্কোপোলামিন ব্যবহার করে ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে।
এ ধরনের প্রতারক চক্রে বিদেশিরাও জড়িত। পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।
প্রত্যেক ভুক্তভোগীর দাবি, প্রতারক চক্রের সদস্যরা টাকা, রুমাল, কাপড়, মোবাইল বা ভিজিটিং কার্ড বা অন্য কিছুর মাধ্যমে তাদের নাকের কাছে এই কেমিক্যালটি পৌঁছায়, যা নিঃশ্বাসের সঙ্গে ভেতরে চলে যাওয়ার পরই ব্রেনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা। তখন প্রতারক চক্র যা নির্দেশ দেয়, সেই অনুযায়ী তারা কাজ করে।
বিশেষজ্ঞদের ধারণা, প্রতারক চক্রের সদস্যরা এই কাজে যে কেমিক্যালটি ব্যবহার করছে তার নাম ‘স্কোপোলামিন’, যা ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামেও পরিচিত। ল্যাটিনের দেশ কলম্বিয়ায় স্কোপোলামিনকে ‘ডেবিল ব্রেথ’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ নামেই অভিহিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দাদের কাছ থেকে সত্য কথা বের করতে এটি ব্যবহার করা হতো। বর্তমানে চীন, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তানসহ অনেক দেশের গোয়েন্দা সংস্থা গোপন তথ্য বের করতে আসামিদের ওপর স্কোপোলামিন ব্যবহার করা হয়।
বিশেষজ্ঞরা বলেন, বেশকিছু ড্রাগ রয়েছে যেগুলোর প্রয়োগে মানুষের মন নিয়ন্ত্রণ করা সম্ভব। এর মধ্যে অন্যতম স্কোপালামিন বা ডেভিলস ব্রেথ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টদের এখনই সতর্ক হওয়া ও দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।
পাশাপাশি এর থেকে রক্ষা পেতে অপরিচিত কারও কাছ থেকে কিছু না নেওয়া; অপরিচিতকে গা ঘেঁষতে না দেওয়া এবং অপরিচিত কেউ কিছু পড়তে দিলে তা না পড়ার জন্য জনসাধারণের মাঝে তীব্র সচেতনতা ও সতর্ক থাকার প্রবনতা জাগরিত হওয়া দরকার।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












