ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ
, ১০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৫ জুলাই, ২০২৬ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
চলতি বছর চারটি দেশ ভারতকে দেয়া ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা বাতিল করেছে চারটি দেশ। ইরান, বলিভিয়া, কেপ ভার্দে এবং নিকারাগুয়া ভারতীয় পাসপোর্টধারীদের জন্য তাদের ইমিগ্রেশনের নিয়মে পরিবর্তন এনেছে। খবর এনডিটিভির।
সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ভারতের পাসপোর্ট ৭৫তম থেকে নেমে এখন ৮১তম অবস্থানে রয়েছে। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী, ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বজুড়ে ৫৫টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান। গত বছর এই সংখ্যাটি ছিল ৫৭।
ভারতীয় ভ্রমণপিপাসুরা এতদিন সহজেই মধ্যপ্রাচ্যের দেশ ইরানে যেতে পারতেন। শিরাজের রঙিন নাসির আল-মুলক মসজিদ দেখা হোক কিংবা তেহরানের বিখ্যাত গ্র্যান্ড বাজারে কেনাকাটা—আগে ভারতীয় নাগরিকরা এসব জায়গা ঘুরে দেখতে কোনও ভিসার আবেদন ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারতেন।
এখন সেই নিয়ম বদলে গেছে। ২০২৫ সালের নভেম্বরে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি কর্মসূচি স্থগিত করেছে ইরান।
লাতিন আমেরিকার দেশ বলিভিয়াও ভারতীয় ভ্রমণকারীদের দেয়া ভিসা সুবিধা প্রত্যাহার করেছে। এতদিন বলিভিয়ায় পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা পেতেন ভারতীয়রা। তবে এখন দেশটি ভারতীয় ভ্রমণকারীদের জন্য ই-ভিসা চালু করেছে। যার অর্থ, এখন ভ্রমণের আগেই অনলাইনে আবেদন করার পর সব প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। এরপর আবেদন অনুমোদিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
এবারের ফুটবল বিশ্বকাপে আলো ছড়িয়েছে দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। তবে দেশটির প্রকৃতির সুধা পান করতে এখন ভারতীয় পর্যটকদের অতিরিক্ত একটি ধাপ পার হতে হবে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারতসহ ৯৬টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে কেপ ভার্দে।
২০২৬ সালে বিশ্বে অভিবাসন নীতিতে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি এনেছে নিকারাগুয়া। ১৬ ফেব্রুয়ারি থেকে দেশটি নতুন অভিবাসন নিয়ম চালু করেছে, যা অনেক বিদেশি নাগরিকের দেশটিতে প্রবেশের পদ্ধতি বদলে দিয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্তদের মধ্যে ভারতীয় পাসপোর্টধারীরাও রয়েছেন। আগে ভারতীয় নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা পেতেন। এখন তাদের ক্যাটাগরি ‘সি’-তে স্থানান্তর করা হয়েছে, যা কনসালটেড ভিসা ক্যাটাগরি নামেও পরিচিত। এর অর্থ হলো, বিমানে ওঠার আগেই ভ্রমণকারীদের নিকারাগুয়ার অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)