‘শেখ হাসিনার সঙ্গে আঁতাত করেন জেনারেল মইন, ২০১৪ সালে স্বৈরতন্ত্রের ভিত্তি দেন ইকবাল করিম ভূঁইয়া’
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৪ জুন, ২০২৫ খ্রি:, ২২ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বিগত ১৫ বছরে সেনাবাহিনীর অবস্থান এবং সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেছেন সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা চৌধুরী ফজলুল বারী।
এক-এগারোর পর বিগত ১৬ বছর সেনাপ্রধানদের ভূমিকা নিয়ে তিনি বলেন, সেনাপ্রধানদের নিয়োগ দেয় সরকার। নিশ্চয়ই সরকারের দৃষ্টিতে চৌকসতম অফিসারকেই তারা নিযুক্ত করেছিলেন। পরিতাপের বিষয় হলো জেনারেল মইনকে নিযুক্তির পর হাসিনা সরকার অনেক বিষোদগার করেছেন তার নিয়োগ নিয়ে। তিনিই আবার মইন ইউর সঙ্গে আঁতাত করেন। মইন ইউর পরে সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান জেনারেল মুবীন খান। হাসিনা জেনারেল মুবীনের পর একই কোর্সের জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে নিয়োগ দেন।
দেশের সিরিজ বিতর্কিত নির্বাচনগুলোর একটি হচ্ছে ২০১৪ সালের নির্বাচন। যা তৎকালীন সেনাপ্রধানের নির্বাক সহযোগিতায় ঘটেছে। ২০১৪ সালের নির্বাচনকে বলা হয় ফ্যাসিজমের আত্মবিশ্বাসের ভিত্তি। এরপর জেনারেল আজিজ ও জেনারেল শফির ভূমিকা সবার জানা। জেনারেল আজিজের নিযুক্তি হয়েছিল নয়টি কোর্সের অনেক চৌকস অফিসারকে ডিঙ্গিয়ে। যদিও হাসিনা বিএনপি সরকার কর্তৃক কয়েকজনকে ডিঙ্গিয়ে জেনারেল মইনের নিয়োগের কট্টর সমালোচনা করেন।
তিনি আরও বলেন, সর্বপ্রথম ইকবাল করিম ভূঁইয়াই সেনাবাহিনীকে নতজানু করেছেন। উনি শেখ হাসিনার নির্বাচনকেন্দ্রিক সব কর্মসূচি বাস্তবায়ন করেছেন। ২০১৪ সালের নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়া সত্তে¦ও এতে ইকবাল করিম ভূঁইয়া সহযোগিতা করায় শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মনোভাবের বাস্তবায়ন ঘটে। যার ফলে পরবর্তী নির্বাচনগুলোয় ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় থাকার ব্যাপারে শেখ হাসিনা প্রচ- আত্মবিশ্বাসী হয়ে ওঠেন।
তৎপরবর্তীকালে বিভিন্ন সময় সেনাপ্রধান জেনারেল আজিজ, এসএম শফিউদ্দিন আহমেদ তারই পদাঙ্ক অনুসরণ করেন। যার ফলে একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে নিরবচ্ছিন্নভাবে পরবর্তী এক দশক শাসন করেছে। যেখানে গুম-খুনের ঘটনা ঘটে। এখন তো শুনি উনি (ইকবাল করিম ভূঁইয়া) বলেন আরেকটা ওয়ান-ইলেভেন যেন না হয়। ওয়ান-ইলেভেনের সময় উনি কোথায় ছিলেন?
এক-এগারো ঘটার আবার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, এক-এগারোতে কী ছিল? একটা নিরপেক্ষ সরকার ছিল। সেটাকে সমর্থন দিত সেনাবাহিনী। আপনারা যেটাকে বলেন সেনা সমর্থিত সরকার। এখনকার সেনাবাহিনী সাপোর্ট দিচ্ছে না? আইন-শৃঙ্খলা রক্ষায় সাপোর্ট দিচ্ছে না? বিরোধটা কোথায়? করিডোরসহ কিছু বিষয়ে। সরকার তো বলছে করিডোর নিয়ে কিছু হয়ইনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












