অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
, ০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
অগ্রণী ব্যাংকের মুন্সিগঞ্জের শ্রীনগর শাখায় প্রতারণার মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার ক্যাশ অফিসার শহীদুজ্জামান, ব্যাংক কর্মকর্তা জিন্নাহ হোসেন, রেজাউল হক ও শরীফ উদ্দীন এবং নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ ও আবদুল হাই। তাদের প্রত্যেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ৯১ জন ক্ষতিগ্রস্ত গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ দুদকে অনুসন্ধান চলছে। এরই মধ্যে ৮ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮২৬ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশ করে ভুয়া এফডিআর, চেক জালিয়াতি ও ভুয়া ডিপোজিট সিøপের মাধ্যমে গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়েছেন। হিসাবের তথ্য পরিবর্তন করে এসব টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা ২০০-এর বেশি বলে মনে করছে দুদক।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে শহীদুজ্জামানকে ৪ অক্টোবর গ্রেপ্তার করে দুদক। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর গত ৭ অক্টোবর ঘটনাস্থলে গিয়ে শ্রীনগর থানা-পুলিশের সহযোগিতায় বাকি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ৩টি 'স্বর্ণের ডিম' উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)