রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
, ১০ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, রাজধানীর ৫০ থানা এলাকায় বর্তমানে ১৫৮টি কিশোর গ্যাং সক্রিয়। এসব গ্যাংয়ের পেছনে শতাধিক পৃষ্ঠপোষকের নাম এসেছে।
তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সাবেক জনপ্রতিনিধি, স্থানীয় প্রভাবশালী, হাউজিং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং শীর্ষ সন্ত্রাসীদের নাম রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় কিংবা স্থানীয় প্রভাবকে কাজে লাগিয়ে এসব ‘বড় ভাই’ কিশোরদের নিজেদের বলয়ে টেনে নেয়।
পরে আধিপত্য বিস্তার, দখল, চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবার কিংবা সংঘাতের মতো অপরাধে তাদের ব্যবহার করা হয়। কোনো সদস্য গ্রেপ্তার হলে তাকে জামিন করানো থেকে শুরু করে আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রেও পৃষ্ঠপোষকদের ভূমিকার অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে অনেক এলাকায় কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকদের পরিচয় বদলালেও গ্যাং ব্যবহারের প্রবণতা পুরোপুরি বন্ধ হয়নি। কোথাও পুরোনো প্রভাবশালীরা আড়ালে থেকে গ্যাং পরিচালনায় ভূমিকা রাখছে, আবার কোথাও নতুন প্রভাবশালীরা কিশোরদের নিজেদের বলয়ে নিচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কিশোর গ্যাংয়ের ব্যবহার এখন শুধু অপরাধ সংঘটনের মধ্যে সীমাবদ্ধ নেই। স্থানীয় আধিপত্য, দখলবাজি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও কিশোরদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
কিশোরদের বয়স কম হওয়ায় তাদের সামনে রেখে মূল পরিকল্পনাকারীরা আড়ালে থাকার সুযোগ পায়। ফলে কোনো ঘটনায় কিশোর সদস্য গ্রেপ্তার হলেও নেপথ্যে থাকা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে গ্যাংয়ের কাঠামো ভেঙে দেওয়া কঠিন হয়ে পড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার প্রভাব সমাজেও পড়ছে। দেশের কিশোরদের একটি অংশ ক্রমেই অপরাধ ও সহিংস কর্মকা-ে জড়িয়ে পড়ছে। মাদক সেবন ও কারবার, চুরি, ছিনতাই থেকে শুরু করে হত্যার মতো গুরুতর অপরাধেও তাদের সম্পৃক্ততা দেখা যাচ্ছে। পারিবারিক দিকনির্দেশনা, নজরদারি ও সহায়তার অভাবে অনেক কিশোর অপরাধের চক্র থেকে বেরিয়ে আসতে পারছে না। তাদের অসহায়ত্ব ও সামাজিক অনগ্রসরতাকে কাজে লাগিয়ে একশ্রেণীর স্বার্থান্বেষী ও অপরাধী ব্যক্তি কিশোরদের সংগঠিত করে গ্যাং গড়ে তুলছে এবং বিভিন্ন অপরাধে ব্যবহার করছে।
তিনি আরও বলেন, শুধু কিশোরদের গ্রেপ্তার বা আইনের আওতায় আনার মধ্যে সমাধান সীমাবদ্ধ রাখলে হবে না। যারা তাদের ব্যবহার করে গ্যাং গড়ে তুলছে ও অপরাধে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে অপরাধে জড়িয়ে পড়া কিশোরদের বয়স ও পরিস্থিতি বিবেচনায় কাউন্সেলিং, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, পরিবারভিত্তিক তদারকি ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক ও মানবিক উদ্যোগের সমন্বয় ঘটাতে পারলেই তাদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












