‘শেখ হাসিনাকে সহজে ফেরত দেবে না ভারত’
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বাংলাদেশের অর্ন্তর্বতী সরকারের অনুরোধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারত এখনো সিদ্ধান্ত নেয়নি। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুরোধটি রাজনৈতিক ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী ‘রাজনৈতিক প্রকৃতির’ কোনো অনুরোধ কার্যকর করা যায় না। এছাড়া ভারতের জন্য শেখ হাসিনার ভূমিকাও গুরুত্বপূর্ণ। তিনি চরমপন্থী দমনে এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে ভারতের স্বার্থ রক্ষা করেছেন।
ভারতীয় সূত্রমতে, বর্তমান ইউনূস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেবে না। ভারত এ ধরনের প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা-নিরীক্ষা করবে এবং এতে বেশ কিছু মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত দীর্ঘদিন ধরে অতিথিদের স্বাগত জানানোর ঐতিহ্য ধরে রেখেছে, যার উদাহরণ দালাই লামাও।
সূত্রগুলো মনে করে, বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন, তা হলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে।
ভারতের ঐতিহ্যগত অতিথি সংবর্ধনার উদাহরণ দিয়ে প্রতিবেদনটি উল্লেখ করে, দালাই লামার মতো বিষয়গুলোও এ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইস্যুটি অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ বলে মনে করছে বিশ্লেষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)