‘যুক্তরাষ্ট্র নীরবে পাকিস্তান ও ইসরাইলকে কাছে টানছে’
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান গোপনীয়ভাবে ইসরাইলের সঙ্গে সম্পৃক্ততা দেখাচ্ছে। এটি একটি যুক্তরাষ্ট্র পরিচালিত ভূরাজনৈতিক পরিবর্তন। এর রয়েছে সুদূরপ্রসারী আঞ্চলিক ও প্রতীকী প্রভাব। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের ইসরাইলের সঙ্গে প্রকাশ্য ও গোপন যোগাযোগ অভূতপূর্ব মাত্রায় বেড়েছে। ধারাবাহিক প্রকাশ্য সাক্ষাৎ, প্রতীকী রাজনৈতিক ইঙ্গিত এবং সমন্বিত আঞ্চলিক কূটনীতি ইঙ্গিত দিচ্ছে যে ভূরাজনৈতিক বাস্তবতা বদলে যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন এশিয়া টাইমস।
এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়। বিশেষ করে শান্তভাবে এগিয়ে নেওয়া আব্রাহাম অ্যাকর্ডস ২.০-এর প্রসারণ পরিকল্পনার সঙ্গে। যদিও জনপ্রিয় বিশ্লেষণগুলোতে প্রায়ই বলা হয় যে, ভারত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধবিরতির কৃতিত্ব না দেয়া বা রাশিয়া থেকে সস্তায় তেল কেনা- এসবের কারণে যুক্তরাষ্ট্র পাকিস্তানের প্রতি উষ্ণ হয়েছে, কিন্তু এসব ব্যাখ্যা যথেষ্ট নয়। এগুলো কেবল দ্বিপাক্ষিক বা অর্থনৈতিক দিককে গুরুত্ব দেয় এবং যুক্তরাষ্ট্রের গভীরতর কৌশলগত ও প্রতীকী বিবেচনাগুলোকে উপেক্ষা করে। এর মধ্যে রয়েছে পাকিস্তানের পারমাণবিক অবস্থান, মুসলিম বিশ্বের জনমতের ওপর এর প্রভাব এবং গাজাপরবর্তী আঞ্চলিক পুনর্গঠন। একটি সূক্ষ্ম বিশ্লেষণ দেখায় যে এই প্রক্রিয়ায় তিনটি প্রধান পক্ষ রয়েছে।
তারা হলো পাকিস্তান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন কৌশলগতভাবে ইসলামাবাদ যাতে ইসরাইলকে স্বীকৃতির দেয়, সেদিকে ঠেলে দিচ্ছে পাকিস্তানকে। একই সঙ্গে নিজের আঞ্চলিক ও অভ্যন্তরীণ স্বার্থও সামলাচ্ছে। এই নীতিগত পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিতগুলো দেখা যায় ২০২৫ সালের নভেম্বরে, পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে ইসরাইল সংযুক্ত ব্যক্তিদের একাধিক প্রকাশ্য ও নজরকাড়া সাক্ষাতে। ৪ঠা নভেম্বর লন্ডনের ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট ফেয়ারে ইসরাইলের পর্যটন বিভাগের মহাপরিচালক ইজহাকভ প্রকাশ্যে সাক্ষাৎ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সারদার ইয়াসির ইলিয়াস খানের সঙ্গে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্তে¦ও এই প্রকাশ্য বিনিময় ছিল অত্যন্ত ব্যতিক্রমী, যা উভয় পক্ষের ‘অসম্ভব’ দৃশ্যকল্পকে স্বাভাবিক করার ইঙ্গিত দেয়।
দ্বিতীয় সংকেত পাওয়া যায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের সময়। নিউইয়র্কের কূটনৈতিক মহলে খবর ছড়ায় যে শরিফের সঙ্গে আমেরিকান জিউইশ কংগ্রেসের প্রেসিডেন্ট রোজেনের একটি নীরব সাক্ষাৎ হয়েছে।
ইসলামাবাদ কিংবা এজেসি কেউই এটি প্রকাশ্যে স্বীকার করেনি। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক সংবেদনশীলতার কারণে তা প্রত্যাশিত। কিন্তু অস্বীকার না করায় ধারণা আরও দৃঢ় হয় যে উচ্চপর্যায়ের যোগাযোগ আড়ালে চলছে। এসব ঘটনাই মিলে একটি বৃহত্তর প্রবণতা তৈরি করে- পরোক্ষ যোগাযোগের বিস্তার এবং নীরব অনুসন্ধানী কূটনীতি।
১৩ অক্টোবর শারম আল-শেখ সম্মেলন এই নতুন ভূমিকাকে আরও জোরালো করে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই বৈঠকটি ‘মুসলিম ঐক্যের’ প্রদর্শন হিসেবে উপস্থাপিত হলেও সংঘাতে জড়িত মূল পক্ষ ইসরাইল ও হামাসকে বাদ দিয়ে এটি মূলত প্রতীকী ছিল, যা যুক্তরাষ্ট্রের প্রভাবকে সংহত করা এবং আঞ্চলিক সমন্বয় প্রদর্শনের উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












