‘মালয় প্রার্থীকে ভোট দেয়ার’ আহ্বান মাহাথিরের: মাদানি সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া
মালয়েশিয়ার আসন্ন ১৬তম সাধারণ নির্বাচনকে সামনে রেখে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। মালয় ভূমির পরিচয় ধরে রাখতে দলমত নির্বিশেষে কেবল মালয় প্রার্থীদের ভোট দেওয়ার জন্য তিনি যে আহ্বান জানিয়েছেন, তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বর্তমান আনোয়ার ইব্রাহিম সরকারের (মাদানি প্রশাসন) সমর্থক এবং সচেতন মালয় ভোটারদের একটি বড় অংশ।
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সমালোচকরা মনে করছেন, মাহাথিরের এই অবস্থান কট্টরপন্থি দল ‘পাস’-এর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন, যা দেশের বহুত্ববাদী সংস্কৃতির পরিপন্থি।
ড. মাহাথিরের এই আহ্বানের জবাবে সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন একজন মুসলিম শিক্ষাবিদসহ অনেক নেটিজেন। ওই শিক্ষাবিদ মন্তব্য করেন, ইসলাম কখনোই আল্লাহর চেয়ে নিজের জাতির প্রতি আনুগত্যকে প্রাধান্য দিতে শেখায় না; বরং বর্ণ বা বংশের ঊর্ধ্বে উঠে মানুষের ‘তাকওয়া’ বা খোদাভীতিকেই শ্রেষ্ঠত্বের মাপকাঠি মনে করে। তাই নেতৃত্ব নির্বাচনের মূল ভিত্তি হওয়া উচিত আমানতদারী, ন্যায়বিচার, সততা এবং যোগ্যতা কেবল জাতিগত পরিচয় নয়।
সাধারণ মানুষের অভিযোগ, এই বর্ণবাদী রাজনীতি ও অন্য জাতির প্রতি ভয় সৃষ্টির প্রবণতা সমাজে কেবল বিভেদই বাড়াবে।
দীর্ঘ প্রায় দুই যুগ ধরে মালয়েশিয়ার শাসনক্ষমতায় থাকা এই নেতার সমালোচনা করে অনেক মালয় নাগরিকই এখন রূঢ় বাস্তবতার কথা তুলে ধরছেন। ক্ষুব্ধ নেটিজেনদের মতে, বিগত দশকগুলোতে মালয় নেতাদের হাতেই সবচেয়ে বেশি মালয়দের জমি বিক্রি হয়েছে এবং সাধারণ মালয়দের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মাহাথির নিজে ক্ষমতায় থাকাকালীন মালয়দের ‘অলস’ ও ‘দরিদ্র’ বলে কটাক্ষ করলেও, আজ তার নিজের সন্তান ও ঘনিষ্ঠজনরা বিপুল বিত্ত-বৈভবের মালিক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাপবিত্র মহাসম্মানিত ১২ই রবীউল আউয়াল শরীফ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শহর প্রদক্ষিণ ও সমাবেশ
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রগকাটা জামাত-শিবির স্বরূপে ফিরেছে -নুরুল হক নুর
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য আইনে ৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাটছে না গ্যাস সংকট, বাড়ছে ভোগান্তি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্যাংকে অলস টাকার নতুন রেকর্ড
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইনশৃঙ্খলায় মানুষের অস্বস্তি কাটেনি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৩৭ কোটি টাকার তালিকা কাজে লাগেনি, আবার ৬৭৬ কোটির প্রকল্প
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ নিয়ে আমরা এগোচ্ছি -অর্থমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগর পথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সুনামগঞ্জের ৭ যুবক নিখোঁজ
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যারা বড় বড় কথা বলছেন, গত ১৭ বছর তাদের রাজপথে দেখিনি: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)