‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
খাদ্য, পানি, বাতাস, প্রসাধনী, ইলেকট্রিক পণ্যসহ নানান উৎসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক। সাম্প্রতিক গবেষণায় টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলেছে। এই ক্ষুদ্র কণা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গে জমা হলেও এর সম্ভাব্য ক্ষতি সম্পর্কে এখনো কোনো বৈজ্ঞানিক তথ্য নেই বলে জানিয়েছেন গবেষক।
জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ এ বিষয়টি নিয়ে কথা হয় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) গবেষক ড. মাহবুবুর রহমানের সঙ্গে।
জানতে চাইলে তিনি বলেন, ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি উদ্বেগের বিষয় হলেও এটি মানুষের শরীরে ঠিক কতটা ক্ষতি করছে, সে বিষয়ে এখনো নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ নেই।’
তার ভাষ্যমতে, শুধু টুথপেস্ট নয়, বিভিন্নভাবে মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে প্রবেশ করছে এবং দীর্ঘদিন ধরে এক্সপোজার (সংস্পর্শ) চলতে থাকলে এটি শরীরের বিভিন্ন অঙ্গে জমা হয়ে পরিবর্তন ঘটাতে পারে।
তবে টুথপেস্ট থেকে ঠিক কতটুকু মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করছে, কতটুকু বিভিন্ন অঙ্গে জমা হচ্ছে এবং কতটুকু শরীর থেকে বের হয়ে যাচ্ছে- এসব বিষয়ে পর্যাপ্ত তথ্য ছাড়া এর প্রকৃত স্বাস্থ্যঝুঁকি নির্ধারণ করা সম্ভব নয়।
আইসিডিডিআর,বির এই গবেষক বলেন, বর্তমানে মাইক্রোপ্লাস্টিককে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের একটি উদীয়মান উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে। কারণ খাদ্য, পানি, বাতাস, প্রসাধনীসহ নানান উৎসের মাধ্যমে এটি মানুষের শরীরে প্রবেশ করছে।
তিনি বলেন, কিডনিসহ শরীরের প্রায় প্রতিটি অঙ্গেই এর সম্ভাব্য প্রভাব নিয়ে গবেষণা হচ্ছে। যদি দীর্ঘ সময় ধরে মাইক্রোপ্লাস্টিকের এক্সপোজার হয় এবং তা শরীরে জমা হতে থাকে, তাহলে সময়ের সঙ্গে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। তবে সেই পরিবর্তন কতটা হবে বা কোন ধরনের হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত বৈজ্ঞানিক তথ্য নেই।
তার মতে, বর্তমানে যে গবেষণাগুলো রয়েছে, সেগুলো সম্ভাব্য ঝুঁকির কথা বলছে। কিন্তু মানুষের শরীরে দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে আরও তথ্য প্রয়োজন।
তিনি বলেন, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে- এটি একটি তথ্য। কিন্তু সেখান থেকে মানুষের শরীরে ঠিক কতটুকু যাচ্ছে, কতটুকু শরীর শোষণ করছে, কতটুকু শরীর থেকে বের হয়ে যাচ্ছে এবং কতটুকু বিভিন্ন অঙ্গে জমা হচ্ছে- এসব না জেনে এর প্রকৃত স্বাস্থ্যঝুঁকি নির্ধারণ করা যাবে না।
তার ভাষায়, এক্সপোজারের মাত্রা না জেনে কোনো সিদ্ধান্ত দেওয়া বৈজ্ঞানিকভাবে সঠিক হবে না।
মাইক্রোপ্লাস্টিক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের দাবি প্রচার হলেও গবেষক সতর্ক থাকার পরামর্শ দেন।
তিনি বলেন, মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে প্রবেশ করছে- এটি সত্য। এটি সম্ভাব্য ক্ষতিকর- এমন ইঙ্গিতও রয়েছে। কিন্তু এটি মানুষের শরীরে ঠিক কোন ধরনের রোগ সৃষ্টি করছে বা কতটা ক্ষতি করছে, সে বিষয়ে এখনো ‘বৈজ্ঞানিকভাবে প্রমাণিত’ তথ্য নেই।
তার মতে, সম্ভাব্য ঝুঁকি ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ক্ষতি- এই দুটি বিষয় এক নয়। তাই প্রমাণের আগেই আতঙ্ক তৈরি করা উচিত নয়।
গবেষকের মতে, ভবিষ্যৎ গবেষণায় কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে-
টুথপেস্ট থেকে কতটুকু মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করে, কতটুকু শরীরে শোষিত হয়, কতটুকু শরীর থেকে বের হয়ে যায়, কতটুকু বিভিন্ন অঙ্গে জমা হয়, দীর্ঘমেয়াদে এসব কণার প্রভাব কী?
তিনি বলেন, ‘এই তথ্যগুলো ছাড়া কোনো স্বাস্থ্য নির্দেশিকা বা কার্যকর ইন্টারভেনশন দেওয়া কঠিন।’
তিনি বলেন, ‘ভালো নীতিমালা তৈরি করতে হলে আগে শক্তিশালী বৈজ্ঞানিক তথ্য প্রয়োজন। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে- এটি গবেষণার শুরু। এখন মানুষের শরীরে এর প্রকৃত প্রভাব, নিরাপদ মাত্রা ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি নিয়ে আরও বিস্তৃত গবেষণা করতে হবে। সেই তথ্যের ভিত্তিতেই জাতীয় মানদ-, নিয়ন্ত্রণব্যবস্থা এবং জনস্বাস্থ্য সুরক্ষার নীতি গড়ে তুলতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












