‘ভুল সতর্কসংকেত’, পেন্টাগনে বিপজ্জনক পদার্থ আতঙ্কে লকডাউন
, ১৪ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগনে ক্ষতিকর উপাদান শনাক্তকারী সেন্সরের ‘ভুল সতর্কসংকেত’-এর কারণে সাময়িক লকডাউন ও ভবন আংশিক খালি করার ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার সকালে ওই ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে সংশ্লিষ্ট দুই সূত্র একথা জানিয়েছে।
পেন্টাগনের একটি স্বয়ংক্রিয় সেন্সর সিস্টেমে ‘অ্যানথ্রাক্স’ এর উপস্থিতি শনাক্ত হওয়ার সংকেত মিললে ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কর্মকর্তাদের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, সেন্সরটির যান্ত্রিক ত্রুটির কারণেই এই ভুল সতর্কসংকেত বেজে উঠেছিলো।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশাল ওই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলার ৪ থেকে ৭ নম্বর করিডোর পর্যন্ত অবরোধ (লকডাউন) করে রাখা হয়। এই জোনের মধ্যে মার্কিন নৌবাহিনীর প্রধান জনসংযোগ কার্যালয় এবং আর্মি সেক্রেটারি কার্যালয়গুলো অবস্থিত। ভবনের বাকি তলাগুলো খালি করে দেওয়া হয়।
পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন ফোর্সের পাশাপাশি স্থানীয় দমকল বিভাগের রাসায়নিক ও বিপজ্জনক উপাদান প্রতিরোধ বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভবনের ভেতরে দায়িত্বরত পুলিশ সদস্যদের এ সময় গ্যাস মাস্ক এবং সম্পূর্ণ রাসায়নিক প্রতিরক্ষামূলক পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়।
দুপুর ১টা ৩১ মিনিটে পেন্টাগনের মুখপাত্র জানায়, পেন্টাগনের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)