‘ভারতের সাথে ভবিষ্যৎ সম্পর্ক হবে শুধুমাত্র দেশ-জনগণের স্বার্থে ব্যক্তিগত নয়’
, ১৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দিকনির্দেশনা ও দেশটির ভবিষ্যৎ কূটনীতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন।
তিনি বলেছেন, বিএনপির নেতৃত্বে পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থভিত্তিক, সহনশীল ও বহুমুখী, যা একতরফাভাবে কোনো দেশকে প্রাধান্য দেবে না। তিনি বলেন বিএনপির পররাষ্ট্রনীতির মূল পার্থক্য হলো এটি হবে দেশের জনগণের জাতীয় স্বার্থ রক্ষার ভিত্তিতে,যা গত ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনার শাসনকালে ব্যক্তিগত ভারত-কেন্দ্রিক নীতি থেকে আলাদা। তিনি বলেন বিএনপির হাত ধরে বাংলাদেশ পররাষ্ট্রনীতির নতুন যুগে প্রবেশ করবে।
এই নতুন পররাষ্ট্রনীতির দৃষ্টিতে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতসহ অন্যান্য বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক কেমন হবে, বিএনপি সরকারের ভূমিকা কী, বিশ্বশক্তিগুলোর সঙ্গে কীভাবে ভারসাম্য বজায় রাখা হবে এবং রোহিঙ্গা সংকটের সমাধান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে তিনি বিশদ আলোচনা করেছেন।
তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে পরস্পর সম্মানের ভিত্তিতে, যেখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পাবে। তিনি আরও বলেন, আমাদের অবশ্যই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কারণ ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসবাস করছেন, যিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাই ভারতকে তাদের সার্বভৌমত্ব রক্ষা করে দায়িত্বশীল আচরণ করতে হবে, বিশেষ করে হাসিনাকে আশ্রয় প্রদানের ক্ষেত্রে। ভারতের আচরণ ও কার্যকলাপের ওপরই নির্ভর করবে বাংলাদেশের আগামী নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক। তবে বাংলাদেশ সর্বদা শক্তির অবস্থান থেকে আলোচনা করবে, বিশেষ করে যখন ভারতের আঙিনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের প্রধান খুনি অবস্থান করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)