সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
‘সব ত্রাণ ওদিকে নিয়ে যাচ্ছে। আমার ঘর ভেঙে গেছে। আমি কোনো সহযোগিতা পেলাম না। আমাদের সামনে দিয়ে ট্রাকে করে ত্রাণ নিয়ে যাচ্ছে। তাদের কাছে চাইলেও ত্রাণ পাইনি। দেখেন, পানিতে আমার ঘর ভেঙে গেছে। ঘরে রান্নাও করা যাচ্ছে না। তবুও আমরা কোনো ত্রাণ পেলাম না।’
আক্ষেপভরা কণ্ঠে কথাগুলো বলছিলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকার বনাকাটা গ্রামের এক বাসিন্দা।
গত রোববার (১২ জুলাই) বিকেলে ভেঙে পড়া ঘরের সামনে দাঁড়িয়ে তিনি জানান, বন্যায় ঘরবাড়ি হারিয়ে পরিবার নিয়ে চরম দুর্ভোগে আছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি।
সাজেদা বেগমের অভিযোগ, যেখানে পানি নেই, সেখানেও বারবার ত্রাণ দেওয়া হচ্ছে। অথচ প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েও তারা কোনো সহযোগিতা পাচ্ছেন না।
তিনি জানান, পাহাড়ি ঢলের পানিতে তার মাথা গোঁজার একমাত্র ঘরটি ধসে পড়েছে। এখন পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখানে কষ্টে দিন কাটছে তাদের।
শুধু সাজেদা নন, বনাকাটা এলাকার অন্তত ৩শ পরিবারের অবস্থাও একই রকম। এলাকাটির অধিকাংশ ঘর পানিতে ডুবে গেছে। নষ্ট হয়েছে ধানের জমি, তলিয়ে গেছে মাছের প্রকল্প।
আস্তে আস্তে বন্যার পানি কমতে শুরু করলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমেনি। অনেক পরিবার এখনও ভাঙা ঘর ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছে। তাদের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক মানুষ এখনো ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তার অপেক্ষায় রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানুষের হাতে বাড়ছে নগদ টাকা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)