হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর সউদী আরব ও হুথিদের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা আবারও বেড়ে গেছে। দুই পক্ষের মধ্যে প্রায় চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হুথিদের দাবি, সউদী আরব তাদের নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানোর পর পাল্টা জবাব হিসেবে তারা সউদী ভূখ-ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে রিয়াদ জানিয়েছে, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে।
ইয়েমেনে সক্রিয় সউদী নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানান, হুথি মিলিশিয়ারা সউদী আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিলো। তবে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করেছে।
অন্যদিকে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা সউদী আরবের দক্ষিণাঞ্চলীয় আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে। ২০২২ সালের মার্চে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকরের পর সউদী ভূখ-ে এটিই হুথিদের প্রথম বড় ধরনের হামলা বলে জানা গেছে।
এর আগে হুথিরা অভিযোগ করে, সউদী আরব সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালিয়েছে। এ ঘটনাকে তারা ‘নগ্ন আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দেয়।
তবে সউদী সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছে একটি ইরানি বিমানকে ঠেকাতে। তাদের দাবি, ওই বিমানটি ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে হুথি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের চেষ্টা করছিলো।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের আকাশসীমায় কোনো শত্রুভাবাপন্ন বিমান প্রবেশ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরে হুথি নিয়ন্ত্রিত লোহিত সাগর উপকূলের হোদেইদাহ বিমানবন্দরে ওই ইরানি বিমান অবতরণ করেছে বলে জানানো হয়। তথ্যসূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












