কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাবা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে চিফ হুইপ মুহম্মদ নূরুল ইসলাম শোক প্রস্তাবটি উত্থাপন করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
শোক প্রস্তাবে চিফ হুইপ বলেন, গত ১২ জুলাই, ৭৪ বছর বয়সে শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেন। তিনি ছিলেন সমসাময়িক বিশ্বের অন্যতম প্রজ্ঞাবান ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে কাতার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, অবকাঠামো, অর্থনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে। এ কারণেই তিনি বিশ্বব্যাপী ‘আধুনিক কাতারের স্থপতি’ হিসেবে স্বীকৃতি লাভ করেন।
তিনি বলেন, শেখ হামাদের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নে তার অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
চিফ হুইপ আরও বলেন, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের সময় কাতার নিজ দেশে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করলেও বাংলাদেশের শ্রমিক-কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালী সংকটের সময় বাংলাদেশি নাবিকদের প্রতিও দেশটি মানবিক সহায়তা প্রদান করেছে। এ মানবিক ভূমিকার জন্য বাংলাদেশ কাতারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।
শোক প্রস্তাবে জাতীয় সংসদ মরহুমের রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করে এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতারের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানায়।
চিফ হুইপ আগামীকাল দেশে রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সুপারিশ করেন। একই সঙ্গে শোক প্রস্তাবের একটি প্রত্যায়িত অনুলিপি কাতারের জাতীয় পরিষদ ‘শূরা কাউন্সিল’, বাংলাদেশে কাতার দূতাবাস এবং কাতার সরকারের কাছে যথাযথ মাধ্যমে পাঠানোর প্রস্তাব করা হয়।
পরে ডেপুটি স্পিকার শোক প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে সংসদ সদস্যরা সমস্বরে তাতে সমর্থন জানান। তিনি শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে ঘোষণা দেন।
শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর গাইবান্ধা-৪ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ শামীম কায়সার মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ!
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই ইরানের
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জীবননগরে অবৈধভাবে মজুত ৫১২ বস্তা সরকারি সার জব্দ, আটক ১
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)