হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গাইবান্ধা সংবাদদাতা:
পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার হিন্দুত্ববাদী রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসা উগ্রপন্থী প্রতারক হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানিলন্ডারিং মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।
তিনি জানান, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে সিআইডির একটি বিশেষ দল পলাশবাড়ীতে অভিযান চালিয়ে হরিদাসকে গ্রেফতার করে। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ওসি সরোয়ার আলম খান বলেন, ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং মামলার আসামি হিসেবে সিআইডির বিশেষ দল তাকে গ্রেফতার করেছে। এ অভিযানে পলাশবাড়ী থানা পুলিশ সহযোগিতা করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হিন্দুত্ববাদী পরিচয় ও প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে বিভিন্ন সময় প্রতারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে ২০২২ সালের ৭ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানী এলাকা থেকে র্যাব-৩ তাকে গ্রেফতার করে। সে সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের ভুয়া প্রটোকল অফিসার পরিচয় দিয়ে বদলি-বাণিজ্য, টেন্ডারে প্রভাব বিস্তার এবং প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। পরে সে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যায় বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হরিদাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী বাজার এলাকার গোপীনাথের ছেলে। অল্প বয়সে ভারতে গিয়ে সেখানে প্রশিক্ষণ নেয়। পরে দেশে ফিরে ছদ্মবেশ ধারণের উদ্দেশ্যে ধর্ম পরিবর্তন করে ‘তাওহীদ ইসলাম’ নাম গ্রহণ করে এবং ‘সুমি ইসলাম’ নামে এক নারীকে বিয়ে করে বলেও বিভিন্ন তদন্ত নথিতে উল্লেখ রয়েছে।
এদিকে পলাশবাড়ীতে প্রায় ৮১ ফুট উচ্চতার হিন্দুত্ববাদী মূর্তি ও মন্দির নির্মাণকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। দেশব্যাপী ব্যাপক প্রতিবাদের মুখে স্থানীয় প্রশাসন নির্মাণকাজ বন্ধ করতে বাধ্য হয়।
স্থানীয়দের দাবি, একসময় আর্থিকভাবে অসচ্ছল এই প্রতারক হরিদাস কীভাবে অল্প সময়ে শতকোটি টাকার প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা অর্জন করলো- সেই অর্থের উৎস তদন্তের দাবি দীর্ঘদিন ধরেই উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












