মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মডেল মসজিদ নির্মাণে কত ব্যয় হয়েছে এবং কতগুলো মসজিদ নির্মাণ করা হয়েছে তা তদন্তে আজই মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘এখন নতুন মসজিদের দরকার নেই। অতীতে যারা মডেল মসজিদের ব্যয় ১৩ কোটিকে ২১ কোটি করেছে, সেই বিষয়গুলো দেখেন। সব মসজিদ ভেঙে পড়ে যাচ্ছে। মানুষ নামাজ..., সেনবাগেরটায় ঢোকা যায় না, পানি পড়ে। বিষয়গুলো আমি ধর্মমন্ত্রীর কাছে জানবো যে, বিষয়গুলো একটা তদন্ত করে যারা ১৩ কে ২১ করেছে, এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে কি না।’
এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আপনি বললেন, এ কারণে আমারও বলতে ইচ্ছা হচ্ছে। আপনার সেনবাগে যে অবস্থা, আমার দুর্গাপুরে তার চেয়ে ভয়াবহ অবস্থা। সামনে বিরাট বড় একটা পুকুর, এর পেছনে মডেল মসজিদ। একটা ব্রিজ করে মডেল মসজিদে যেতে হবে। স্থানীয় লোকজন নাম দিয়েছেন তাজমহল। যেহেতু মসজিদের সামনে বিরাট বড় পুকুর, তাজমহলের দৃশ্যটা যেমন পানির সামনে বা পেছনে একটা আছে, ওইটাও ওইরকম নাম দিয়েছে যে এইটা দুর্গাপুরের তাজমহল।’
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লুটপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। আমি এখানে বলছি না যে, পদ্মা সেতুর মতো দুর্নীতি এখানে হয়েছে। তবে ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে, সেটা অত্যন্ত গর্হিত কাজ। মডেল মসজিদ অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু এই মডেল মসজিদ নির্মাণের জন্য প্রকল্প ব্যয়, প্রাক্কলন সেটা যথাযথ হয়েছে কি না এটা একটা খুবই যুক্তিসংগত প্রশ্ন।
তিনি বলেন, আমি কয়েকদিন আগেও বাজেট স্পিচে বলেছি, তাতে এরকম মেগা প্রকল্পে মেগা দুর্নীতির জন্য মেগা বাজেট করা হয়েছে এবং সেটা সময় বৃদ্ধির ক্ষেত্রে ৫ বছর থেকে ৭ বছরও সময় বৃদ্ধি করা হয়েছে। আর প্রাক্কলিত ব্যয় কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। দুর্নীতি করার জন্য প্রাক্কলনের মধ্যেই আগে ঢুকেছে, তারপরে দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি হয়েছে, ব্যয় বৃদ্ধি হয়েছে তার ওপর। এখন ১৩ কোটি থেকে ২১ কোটিতে কীভাবে গেলো, এই মডেল মসজিদগুলোর সব প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অব মডেল মসজিদ হয়েছে, সব মসজিদ ওয়ারী সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজ মন্ত্রণালয়কে নির্দেশ দেবো। এর মধ্যে সরকারি অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে। সেটা খুবই ন্যায্য প্রশ্ন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)