‘বিভক্তি ও ধ্বংসের পথে ইহুদিবাদী ইসরাইল’
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯১ শামসী সন , ২৬ জুলাই, ২০২৩ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের উগ্র ডানপন্থী মন্ত্রিসভা বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত বিতর্কিত পরিকল্পনা পাসের মধ্যদিয়ে ইসরাইল সরকার পতনের পথে এগিয়ে গেছে। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার ইসরাইলের সংসদ নেসেটে অজনপ্রিয় পরিকল্পনা পাসের পর গত সোমবার সাইয়েদ হাসান নাসরুল্লাহ এ মন্তব্য করেন।
তিনি বলেন, অনেকেই বলছে আজকের দিন হলো ইহুদিবাদ ইজরাইল সরকারের জন্য সবচেয়ে খারাপ দিন। ইনশাল্লাহ এই দিন ইসরাইলকে বিভক্ত এবং ধ্বংসের পথে নিয়ে যাবে, ইসরাইল মুছে যাবে।
তিনি আরো বলেন, “১৯৮৫ সালে প্রথমবার পরাজয়ের পর ২০০০ সালে যখন হিজবুল্লার কাছে ইসরাইল পরাজিত হয় তখন থেকে অপরাজেয় শক্তি হিসেবে ইসরাইলের বিষয়ে আরব বিশ্বে পরিবর্তন আসতে শুরু করে। অধিকৃত ভূখ- অবৈধভাবে বসতি স্থাপনকারী ইহুদিরা এখন বড় রকমের সংকটের মধ্যে পড়েছে এবং আমরা এটিকে ধ্বংসের পথ হিসেবে বিবেচনা করছি।
নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী জোট গতকাল সংসদে যে বিল পাস করেছে তাতে ইসরাইলের বিচার বিভাগের ওপর সরকারের সরাসরি কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে। এর মধ্যদিয়ে ইসরাইল সরকার অপছন্দের বিচারকদের সরিয়ে দিতেও পারবে। অনেকেই মনে করছেন, নেতা নিয়াহুর বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মামলা রয়েছে সেগুলো থেকে বাঁচার জন্য সংস্কারের নামে বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)