যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আশির, ১৩৯৩ শামসী সন , ১১ মার্চ, ২০২৬ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ কখন শেষ হবে তা সন্ত্রাসী যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে বলে জানিয়েছে তেহরান। সন্ত্রাসী ড্রাম্প যুদ্ধের সময়সীমা নিয়ে যে মন্তব্য করেছে, তার জবাবে এই ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেছেন, ‘ড্রাম্পের বক্তব্য মিথ্যা ছাড়া কিছুই নয়। সাম্প্রতিক অপমানজনক পরাজয়ের পর সে ভুয়া সামরিক সাফল্যের গল্প তৈরি করার চেষ্টা করছে।’
এসময় তিনি বলেন, “এই যুদ্ধের সমাপ্তি আমরাই নির্ধারণ করবো, আমেরিকা নয়।”
নাইনি আরও দাবি করেন, “যুক্তরাষ্ট্রের গোলাবারুদ প্রায় শেষ হয়ে আসছে এবং তারা যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বের হওয়ার পথ খুঁজছে। কিন্তু আমরা আর সুযোগ দিতে চাই না।” তিনি বলেন, ‘(সন্ত্রাসী) ড্রাম্প মার্কিন জনগণের কাছে সত্য বলতে চায় না।’
তার অভিযোগ, পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে-এ তথ্য মার্কিন জনগণসহ বিশ্ববাসীর কাছে গোপন রাখা হচ্ছে।
মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হয়ে গেছে- ড্রাম্পের এমন দাবিও নাকচ করেছেন আইআরজিসি মুখপাত্র। তিনি বলেন, যুদ্ধের শুরুর দিনের তুলনায় এখন আরও বেশি সংখ্যায় এবং এক টনের বেশি ওজনের ওয়ারহেডসহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।
নাইনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আক্রমণকারী দেশগুলো এবং তাদের মিত্রদের কাছে অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি করতে দেবে না ইরানের সশস্ত্র বাহিনী।
তার মতে, তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনার জন্য প্রতিপক্ষের যে চেষ্টা চলছে তা ‘সাময়িক এবং ব্যর্থ’ হবে। সূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন হামলায় নিহত ৩৫; বাহরাইন-কুয়েতে পাল্টা হামলা ইরানের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ইসরায়েল-মার্কিন ও আর্জেন্টিনার বিরোধিতা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাঁকড়া মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিলিস্তিনি কারাগারের চারপাশে কুমির ছাড়ার প্রকল্প সন্ত্রাসী ইসরায়েলের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাডার ও হেলিকপ্টার ধ্বংস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় ঢাকলো যুক্তরাষ্ট্রের আকাশ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসবাদে ইইউ অংশীদার’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাইবার শেকান বের করলো ইরান, জর্ডান-বাহরাইনে হামলা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদী ও কুয়েতের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি মার্কিন যুক্তরাষ্ট্রের
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতীয় নাবিকদের হরমুজ প্রণালিতে প্রবেশে কঠোর নির্দেশনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের নিচে আস্ত অস্ত্রাগার: অপরাজেয় শক্তির পথে পাক নৌবাহিনী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র মক্কা শরীফে দুর্লভ কুরআন শরীফের পান্ডুলিপি প্রদর্শনী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)