শায়খ, মুজাহিদ ও আলেমরূপী ইহুদি এজেন্টের হাকীকত ফাঁস!
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আশির, ১৩৯৩ শামসী সন , ১১ মার্চ, ২০২৬ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ায় চরম অস্থিতিশীল পরিস্থিতি। সে সময় একজন অজানা ব্যক্তি বেনগাজিতে এসে বসতি স্থাপন করে। তার নাম “আবু হাফস”।
সে কুরআনে হাফেজ, হাজার হাজার হাদীছ শরীফ মুখস্ত জানা এবং সুন্দর আরবী উচ্চারণের মাধ্যমে স্থানীয়দের মধ্যে ধার্মিকতার খ্যাতি অর্জন করে। গাদ্দাফি-পরবর্তী বিশৃঙ্খল পরিবেশে সে মানুষের বিশ্বাস অর্জন করে ভালো ও মিষ্টি কথা বলে, সাথে পরোপকারী আচরণ।
পরে সে বেনগাজির একটি বড় মসজিদের ইমাম ও খতীব হয়, এমনকি মুফতী হিসেবেও ফতোয়া দিতে শুরু করে। ব্যক্তিগত ও সামাজিক বিষয়ে সে কুরআন ও সুন্নাহ উল্লেখ করে পরামর্শ দিতো, যার ফলে তার প্রভাব বাড়তে থাকে। বেনগাজির চরম অশান্তির সময়ে ‘আবু হাফস’ নামক লোকটি স্থানীয় সহজ-সরল মানুষের নিকট হয়ে উঠে শান্তির প্রতীক।
কিন্তু আবু হাফসের আসল রুপ তখনো বেনগাজীর মানুষের সামনে আসেনি।
আবু হাফস গোপনে লিবিয়ায় আইএসআইএস কে সংগঠিত করে। প্রায় দুইশো জন সদস্য রিক্রুট করতেও সক্ষম হয়। টার্গেট এই অঞ্চলে আইএস প্রতিষ্ঠা করে একটা শক্তিশালী কাঠামোয় রুপ দেওয়া।
এই গ্রুপ “আবু হাফস গ্রুপ” নামে পরিচিত হয় এবং লিবিয়ার বাইরেও অপারেশন চালায়। লিবিয়া ছাড়িয়ে দ্রুতই প্রতিবেশী দেশগুলোয় আবু হাফসের বাহিনী হামলা শুরু করে, কিন্তু মুলচক্রী আবু হাফস তখনো সাদামাটা বেশভূষায় যেন কিছুই জানে না।
২০১৭ সালে লিবিয়ান বাহিনী “আবু হাফস”কে গ্রেপ্তার করে। তারপর যা পাওয়া যায় তা অবিশ্বাস্য। আবু হাফস মুসলমান নয়। স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়া (যেমন স্প্যানিশ পত্রিকা ঊষ চধরং) এটি প্রকাশ করে। তদন্তে জানা যায়, তার আসল নাম ‘বেনজামিন এফ্রাইম’! সে সন্ত্রাসী ইসরায়েলের “মুস্তা’রাবিম” ইউনিটের একজন অফিসার!
এই ইউনিট আরব দেশগুলোর ভাষা, উপভাষা, ধর্মীয় সম্প্রদায় ও সংস্কৃতিতে বিশেষজ্ঞ। সে সরাসরি মোসাদ (ইসরায়েলি গোয়েন্দা সংস্থা) এর সাথে সমন্বয় করে গুপ্তচরবৃত্তি, উস্কানি, হত্যা ও আইএসআইএস-এ অনুপ্রবেশের কাজ করতো।
বেনগাজির আইএসআইএস নিয়ন্ত্রিত এলাকায় আইএসআইএস যোদ্ধাদের লিড দিতো। মিশরীয় গোয়েন্দা সংস্থা তার আসল পরিচয় উন্মোচন করে এবং লিবিয়ান কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ করে, যার ফলে সে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকারী পক্ষ (প্রেসিডেন্সিয়াল কাউন্সিল না ন্যাশনাল আর্মি) স্পষ্ট নয়। তার পরবর্তী অবস্থা অজানা।
লিবিয়ান কর্তৃপক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এরপর আবু হাফস এর আর খোঁজ পাওয়া যায়নি। খুব সম্ভবত মিশর ও লিবিয়ার উপর চাপ প্রয়োগ করে সন্ত্রাসী ইসরায়েল তাকে রেস্কিউ করেছে।
আরব ও মুসলিম দেশের সরকারে মন্ত্রী এমপি সামরিক বেসামরিক কর্মকর্তা, এমনকি শায়খ আলেম দাঈ, সমাজ ও মানবাধিকারকর্মী রূপেও বিজাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ঘাপটি মেরে থাকে। বিদেশি শক্তির নির্দেশে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ সব স্থানে তাদের চলাচলের অবাধ সুযোগ অবারিত থাকে। স্থানীয় ও জাতির সামনে পরিচিত ব্যক্তি ও সংগঠনকে পেছনে রেখে এসব বিজাতীয় এজেন্সির লোকজনকে নানাভাবে প্রমোট করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌদি আরবকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুথিদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতু
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ফিলিপাইনে বন্যা-ভূমিধস
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












