প্রতিবেশী দেশে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আশির, ১৩৯৩ শামসী সন , ১১ মার্চ, ২০২৬ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়িয়ে প্রতিবেশী দেশগুলোতে আমেরিকার ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, ইরানের বিরুদ্ধে ব্যবহৃত এই সামরিক সরঞ্জামগুলো যেখানেই থাকুক না কেন, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে সেগুলো ধ্বংস করা হলে কেউ যেন অভিযোগ না করে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডকে উদ্দেশ্য করে বলেন, “আমাদের জনগণের বিরুদ্ধে, এমনকি একটি পানি শোধন কেন্দ্রের বিরুদ্ধেও প্রতিবেশী দেশের ভূখ- ব্যবহার করে হিমার্স সিস্টেম মোতায়েনের কথা স্বীকার করার জন্য সেন্টকম-কে ধন্যবাদ।”
তিনি আরও যোগ করেন, “আমাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো যখন প্রতিশোধ নিতে এই সিস্টেমগুলোকে যেখানেই থাকুক না কেন ধ্বংস করে দেবে, তখন কারও অভিযোগ করা উচিত হবে না।”
পররাষ্ট্রমন্ত্রীর এই কঠোর বার্তা প্রতিবেশী দেশগুলোকেও একটি প্রচ্ছন্ন সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, যাতে তারা নিজেদের ভূখ- ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক তৎপরতায় ব্যবহারের অনুমতি না দেয়।
এর আগে গত ৯ মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ড তাদের এক্স অ্যাকাউন্টে জানায়, মার্কিন সেনাবাহিনীর হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ইরানের বিরুদ্ধে যুদ্ধে গভীর এবং অপ্রতিদ্বন্দ্বী আঘাত হানার সক্ষমতা রাখে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)