ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আশির, ১৩৯৩ শামসী সন , ১২ মার্চ, ২০২৬ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান ইরান সংশ্লিষ্ট যুদ্ধের প্রভাব ধীরে ধীরে বিশ্ব বাণিজ্যে স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে সমুদ্রপথে পণ্য পরিবহনের খরচ দ্রুত বেড়ে যাওয়ায় এর চূড়ান্ত চাপ গিয়ে পড়তে পারে সাধারণ ভোক্তাদের ওপর। বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং কোম্পানি ‘মার্¯‹’-এর প্রধান নির্বাহী ভিনসেন্ট এক সাক্ষাৎকারে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্স্ক প্রধান বলে, জ্বালানি তেলের দামের ওঠানামা সামাল দেওয়ার জন্য তাদের গ্রাহকদের সঙ্গে আগে থেকেই কিছু চুক্তি করা থাকে। ফলে বর্তমান পরিস্থিতিতে পরিবহন ব্যয় যে হারে বাড়ছে, তার প্রভাব সরাসরি গ্রাহকদের ওপর পড়বে এবং শেষ পর্যন্ত সেই অতিরিক্ত খরচ বহন করতে হবে সাধারণ ভোক্তাদেরই।
ভিনসেন্ট আরও বলে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথগুলো এখন বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলকে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানায়, যাতে আন্তর্জাতিক বাণিজ্যপথগুলো আবার স্বাভাবিকভাবে চালু করা যায়।
চলমান যুদ্ধের কারণে বর্তমানে অন্তত দুটি গুরুত্বপূর্ণ নৌপথ প্রায় অচল হয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, এই সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’-এ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। কিন্তু ইরানের পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজে হামলার হুমকি দেওয়ার পর এই রুট কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং অনেক জাহাজই বিকল্প পথ খুঁজতে বাধ্য হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ কয়েকটি দেশ নৌবাহিনীর নিরাপত্তা পাহারায় জাহাজ চলাচলের প্রস্তাব দিলেও মার্স্কের প্রধান নির্বাহী স্পষ্টভাবে জানিয়েছে, কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে চায় না।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে শুধু জ্বালানি নয়- বিশ্বব্যাপী খাদ্য, শিল্পপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও বাড়তে পারে। ফলে যুদ্ধের সরাসরি প্রভাব না থাকলেও শেষ পর্যন্ত এর অর্থনৈতিক খেসারত দিতে হবে বিশ্বের সাধারণ মানুষকেই। তথ্যসূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌদি আরবকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুথিদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতু
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ফিলিপাইনে বন্যা-ভূমিধস
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোটলার মসজিদে নামাজ পড়তে হয় টিকিট কেটে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)