মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আশির, ১৩৯৩ শামসী সন , ১২ মার্চ, ২০২৬ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরান ঘোষণা দিয়েছে, এই অঞ্চলে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো হতে পারে। গতকাল বুধবার ইরানের একটি ব্যাংকে হামলার ঘটনার পর দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইরানের সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং স্বার্থকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে। তার ভাষায়, “এই অঞ্চলে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক ও ব্যাংকিং স্বার্থের ওপর ইরান আঘাত হানবে।”
তিনি আরও অভিযোগ করেন, একটি ব্যর্থ সামরিক অভিযানের পর মার্কিন বাহিনী এবং সন্ত্রাসী ইসরায়েল ইরানের একটি ব্যাংককে লক্ষ্য করে হামলা চালিয়েছে। জুলফিকারির ভাষায়, “সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী এবং নিষ্ঠুর ইহুদীবাদী ইসরায়েল আমাদের একটি ব্যাংককে টার্গেট করেছে।”
তার দাবি, শত্রুদের এই পদক্ষেপের ফলেই এই অঞ্চলে তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। তথ্যসূত্র: রয়টার্স, এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌদি আরবকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুথিদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতু
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ফিলিপাইনে বন্যা-ভূমিধস
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোটলার মসজিদে নামাজ পড়তে হয় টিকিট কেটে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)