‘বিএসএফ চোখ রাঙানি দিলে আমরাও প্রস্তত আছি’
, ১৪ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ৩০ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-ভারত সীমান্তে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৫০ গজের আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে সীমান্তের অনেক কাছাকাছি তারকাটা বেড়া দিতে চেয়েছে। এই ঘটনায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এবং স্থানীয়রা একসাথে প্রতিরোধ গড়ে তোলে।
এই ঘটনায় দেখা গেছে এক গ্রামবাসী রামদা নিয়ে সরিষা ক্ষেতের পাশে বসে আছে বিজিবির সাথে। জানা গেছে তার নাম বাবলু, হলুদের ব্যবসা করেন তিনি। সেদিনের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি জানান, তাঁরা যদি হামলা করতে আসতে চায়, তাহলে আমরা প্রস্তুত ছিলাম। দেশের এক টুকরো মাটির প্রতিও যদি ভারত চোখ রাঙানি দেয়, তার জবাব দেয়ার জন্য আমরাও প্রস্তত।
তিনি আরও জানান, আমি এখানে হলুদের ব্যবসা করি। পরে শুনলাম লোকজনের অনেক ভিড় এখানে। বিএসএফ বেড়া দিতে চাচ্ছে শুনেই বাড়ি থেকে আসলাম। এসে দেখি খুবই ভয়াবহ অবস্থা। বিজিবি থেকে আমাদের বললো কিছু লোকজন আনাও, ২-৩টা কোদাল আনার ব্যবস্থা করো। এগুলি আনার পর মাটি খুরলাম আমরাও। বিজিবির সাথে আমরাও একইসাথে প্রস্তুত ছিলাম।
তিনি আরো জানান, বিএসএফ নিয়ম ভঙ্গ করে ১৫০ গজ দূরত্ব বজায় না রেখে মাত্র ৩০-৪০ গজের ভেতরে তারকাটা বেড়া দিয়েছে। বিজিবি এবং স্থানীয়দের বাধার মুখে বর্তমানে সেখানে উত্তেজনা কিছুটা শান্ত হলেও থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা যদি জানতে পারি, তারা তারকাটা দিচ্ছে, তাহলে আমরাও বাধা দিতে প্রস্তুত। দেশ রক্ষা করার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)