‘বাংলাদেশি’ বলে ১৪ ভারতীয় মুসলিমকে ঠেলে পাঠালো বিএসএফ
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দর্শনা সীমান্ত দিয়ে নারী, পুরুষ, বৃদ্ধা ও শিশুসহ একই পরিবারের ১৪ জন ভারতীয় মুসলিম নাগরিককে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত জুমুয়াবার (২৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ১৪ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেফাজতে আছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জুমুয়াবার দিবাগত রাতে ঘন কুয়াশার সুযোগে চুয়াডাঙ্গার দর্শনা নিমতলা সীমান্ত গেটের একটি পয়েন্ট দিয়ে তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করা হয়। ভুক্তভোগী সবাই একই পরিবারের সদস্য।
তাদের দাবি, তারা ভারতের উড়িষ্যা (ওডিশা) প্রদেশের জগৎসিংহপুর এলাকার স্থায়ী বাসিন্দা। মুসলিম পরিবার হওয়ায় ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের নিজ দেশ থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়েছে।
তারা অভিযোগ করেন, জন্মসূত্রে তারা ভারতীয় নাগরিক এবং তাদের কাছে আধার কার্ড ও রেশন কার্ড ছিলো, যা ভারতীয় পুলিশ জোরপূর্বক কেড়ে নিয়েছে।
বাংলাদেশে প্রবেশের পর তারা দর্শনা সীমান্তবর্তী এলাকায় দিশেহারা অবস্থায় ঘোরাফেরা করতে থাকেন। পরে রাতে দর্শনা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। মানবিক বিবেচনায় স্থানীয়রা খোলা জায়গায় অস্থায়ীভাবে তাবু স্থাপন করে তাদের থাকার ব্যবস্থা করেন। পাশাপাশি খাবার ও শীতবস্ত্র দিয়ে সহায়তা করেন।
পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনেরও নজরে আসে।
খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ও চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই ১৪ জনকে নিজেদের তত্ত¦াবধানে নেন এবং তাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই-বাছাই শুরু করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সময় গেলেও শেষ হয়নি ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুলিশের নতুন ইউনিফর্ম: কাপড়ের মানের ঘাটতির অভিযোগ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে ইন্সপেক্টর গুলিবিদ্ধ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘১৮০ দিনের মধ্যে এক হাজার কি.মি. খাল খনন দৃশ্যমান হবে’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিনা কারণে স্বাধীন দেশে হামলা ভয়াবহ বার্তা দেয়’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সংসদে আলোচনা ছাড়া কোনো বিদেশি চুক্তি নয়’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ঢাবি উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অপারেশন নয়, আগে বিকল্প ভাবুন’ -নিজের অভিজ্ঞতা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঈদে রেলে যুক্ত হচ্ছে ১১২ কোচ, সৈয়দপুরে চলছে মেরামত
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)