‘অপারেশন নয়, আগে বিকল্প ভাবুন’ -নিজের অভিজ্ঞতা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সবাই বলেছিল অপারেশন জরুরি। প্রস্তুতিও প্রায় শেষ। কিন্তু শেষ পর্যন্ত অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হয়ে ওঠেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। নিজের সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, চিকিৎসায় অপারেশনই শেষ কথা নয়-আগে বিকল্প পদ্ধতি বিবেচনা করতে হবে।
গত রোববার (১ মার্চ) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মার্চ ২০২৬ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-এ ভর্তি হওয়া রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যের বড় অংশজুড়ে ছিল চিকিৎসকদের জন্য তার অভিজ্ঞতাভিত্তিক বার্তা।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০১৮ সালের নির্বাচনের সময় এক সহিংস ঘটনার মধ্যে তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে।
‘পুলিশ ভেতরে ঢুকে রাইফেলের আঘাত করে। আমার ডান পায়ের টেন্ডন ছিঁড়ে যায়। আমি পড়ে যাই, আর উঠতে পারিনি,’ বলেন তিনি।
ঘটনার পর তার ঘনিষ্ঠজন এবং অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা করে মত দেন-অপারেশন প্রয়োজন। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার প্রস্তুতিও চলছিল।
এই সময় এক বন্ধু তাকে ভারতের বেঙ্গালুরুতে যাওয়ার পরামর্শ দেন। প্রথমে রাজি না হলেও পরে পরিবারের অনুরোধে সেখানে যান তিনি।
বেঙ্গালুরুতে এক চিকিৎসকের কাছে গেলে তিনি সরাসরি পা পরীক্ষা করেন এবং এমআরআই করতে বলেন। রিপোর্ট দেখার পর চিকিৎসক জানান, অপারেশন প্রয়োজন নেই।
‘আমি দাঁড়াতে পারছিলাম না। অথচ তিনি বললেন, অপারেশন লাগবে না,’-স্মৃতিচারণ করেন মন্ত্রী।
নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা অপারেশনের পরামর্শ দিয়েছিলেন তারা অদক্ষ ছিলেন না। তবে চিকিৎসাবিজ্ঞানে সবসময় বিকল্প চিন্তার জায়গা রাখতে হবে।
অপারেশনের আগেও চিকিৎসা আছে। সেই জ্ঞান অর্জন করতে হবে, বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)