‘পুঁজিবাজারের স্বাস্থ্য ভালো হলে ফ্লোর প্রাইস তুলে দেয়া হবে’
, ২৮শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ তাসি, ১৩৯০ শামসী সন , ২০ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারের স্বাস্থ্য ভালো হলে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ফ্লোর প্রাইজের কারণে বর্তমানে লেনদেন কম হচ্ছে। তবে বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার কারণে ফ্লোর প্রাইজের ভালো কোম্পানির শেয়ারের দাম কমেনি, বরং ভালো অবস্থানে রয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিএসইসির সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন্সের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) দুই দিনব্যাপী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দেশে প্রথমবারের মতো বিশ্ব পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন আইওএসকো এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা রাজধানীর শেরাটন হোটেলে আগামী (২২ ও ২৩ ফেব্রুয়ারি) সভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে রেজাউল করিম জানান, পুঁজিবাজার অটোমেশন হলে অনেক জালিয়াতি ও কারসাজি কমে আসবে।
বিএসইসি নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, গোটা বিশ্বে শেয়ারবাজারে মেনিপুলেশন (কারসাজি) হয়, কারসাজি একেবারে বন্ধ হবে সেটা বলা যাবে না। কারণ কারসাজির এক পথ বন্ধ করলে আরও নতুন নতুন কৌশল বের করে কারসাজি করে তারা।
তিনি বলেন, নতুন নতুন কৌশলে কারসাজি চক্রটি ধরতেই অটোমেশন করা হচ্ছে। যাতে কারসাজির শুরুতে তাদের চিহ্নিত করা যায়, আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি দেওয়া যায়।
এক প্রশ্নের জবাবে সাইফুর রহমান বলেন, এনফোর্সমেন্ট বিভাগ কারসাজি চক্রকে শাস্তি দিচ্ছে। তাদের শাস্তি যেন আরও বেশি হয় সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। ট্রাইব্যুনালে মামলা করা হচ্ছে, আইনকে আরও পুঁজিবাজার উপযোগী করা হচ্ছে।
সমাপনী বক্তব্যে রেজাউল করিম জানান, এপিআরসির সভায় পুঁজিবাজারের বর্তমান অবস্থা, আইন এবং অন্যান্য দেশের কারসাজি চক্রের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় তা বিস্তারিত তুলে ধরা হবে। বাংলাদেশ সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, গত দুই বছরে বাংলাদেশের পুঁজিবাজারে যে শাস্তিমূলক ব্যবস্থা ও জরিমানা করা হয়েছে তা অন্যান্য বাজারের চেয়ে অনেক বেশি। আমরা পুঁজিবাজারে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)