‘নারীবিষয়ক সংস্কার প্রতিবেদনে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দেয়া হয়নি’
, ২৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধকে গুরুত্ব দেয়া হয়নি বলে অভিযোগ করেছে রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম-খতিব-উলামা পরিষদ। কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত কোরআনবিরোধী সুপারিশগুলো বাতিলসহ ছয় দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
গত জুমুয়াবার (২৩ মে) জুমার নামাজ শেষে রাজধানীর রামপুরায় নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআনবিরোধী প্রস্তাব বাতিলের দাবিতে আয়োজিত এক মানববন্ধন এসব দাবি জানানো হয়।
সমাবেশ থেকে জানানো অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচিত শীর্ষ মুফতিদের মাধ্যমে সংস্কার কমিশনের সুপারিশগুলো যাচাই-বাছাই করা; সর্বক্ষেত্রে নারীর জানমাল, সম্মান ও সম্ভ্রমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা; যৌনকর্মী, ছিন্নমূল, বিধবা, অসহায় ও এতিম কন্যাসন্তানের সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিধবা ও অসহায় বয়স্ক নারীদের যৌক্তিক আর্থিক ভাতা প্রদান; গুম-খুন, ধর্ষণ ও শিশু ধর্ষণের মতো পৈশাচিক অন্যায়ের প্রতিকারে শরিয়াভিত্তিক বিচারব্যবস্থা চালু এবং যৌতুক, উত্ত্যক্তকরণসহ যৌন হয়রানিমূলক অপরাধের শাস্তি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা।
মানববন্ধনে রামপুরা নূর মসজিদের ইমাম মাও. এনায়েত কবির বলেন, নারী সংস্কার কমিশনে বিভিন্ন ধর্মের প-িত ব্যক্তিদের জায়গা দেওয়া যেত। কিন্তু এখানে অন্য কোনো ধর্মের প্রতিনিধিদেরও রাখা হয়নি। অথচ এটাকে সর্বজনীন আইন হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে।
এনায়েত কবির বলেন, এই সমাজ একটা মূল্যবোধ ও ঐতিহ্যের ওপর প্রতিষ্ঠিত। প্রতিবেদনে যৌনপেশাকে শ্রমের মর্যাদা দেওয়ার দাবি তোলা হয়েছে। অথচ তাদের কর্মসংস্থানের ব্যবস্থার দাবি নারী সংস্কার কমিশনে তোলা হয়নি। তিনি বলেন, শুধু ইসলাম ধর্মেই নয়, পৃথিবীর কোনো ধর্মই যৌনপেশাকে সমর্থন করে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)