কষ্টে আছেন জেলেরা :
‘দুবেলা খেয়ে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছে’
, ৪ঠা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ তাসি, ১৩৯০ শামসী সন , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১১ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাট সংলগ্ন ফুলদি নদীতে বসবাস করে বেশকিছু বেদে পরিবার। এদের মধ্যে অনেকেই এখানে স্থায়ীভাবে বসবাস করলেও অনেকে যে মৌসুমে ভালো মাছ পাওয়া যায় শুধু সেই মৌসুমে ছুটে আসেন। চার মাস আগে ফুলদি নদীতে মাছ ভালো পাওয়ার খবর শুনে নারায়ণগঞ্জের বন্দর হতে ছুটে এসেছিলেন শাকিল। কিন্তু গত ৭ দিন হয় এখানে একেবারেই মাছ পাওয়া যাচ্ছে না। তাই সিদ্ধান্ত নিয়েছেন গহিন পদ্মার শরীয়তপুর জেলার সুরেশ্বর এলাকায় যাবেন। তাই পুরোনো নৌকার ছই (ছাদ) মেরামতের কাজে লেগে গেছেন।
শাকিল জানান, গত দুই দিন যাবত বাঁশ দিয়ে নৌকার চাল তৈরি করছেন। বাঁশের উপর বিছাতে হবে ছই (ছাদ)। তারপর নৌকাকে মালামত করতে হবে অর্থাৎ আলকাতরা দিতে হবে। এ কাজে সময় লেগে যাবে প্রায় সাত দিন। এসব করতে খরচ হবে প্রায় পাঁচ হাজার টাকা।
তারপর ফুলদি নদী হতে স্ত্রী-মেয়েকে নিয়ে পদ্মার ওপারে শরীয়তপুর জেলার সুরেশ্বর এলাকায় পড়ি দেবেন। পদ্মা নদীতে যদি গ্রোত এবং ঢেউ কম থাকে তাহলে একদিনে পার হয়ে যাবেন নদী। আর যদি ঢেউ ও গ্রোত বেশি থাকে তাহলে পার হতে ২ থেকে ৩ দিন লেগে যাবে।
শাকিল বলেন, জিনিসের দাম দিন দিন বেড়েই চলছে। আর নদীতে মাছ দিন দিন কমছে। তাই আমাদের জীবন অনেক কঠিন হয়ে পড়েছে। এখন দুবেলা খেয়ে বেঁচে থাকাটাই অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই আমার একমাত্র মেয়েকে আর এ পেশায় আনতে চাই না। এখন ওর বয়স চার বছর, পাঁচ বছর হলেই একটি স্কুলে ভর্তি করে দিতে চাই।
তিনি আরও বলেন, বর্তমানে একটি বড় নৌকা বানাতে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয় কিন্তু আমাদের উপার্জন একেবারেই কম।
আরেক বাসিন্দা বাদল মিয়া (৭০) বলেন, ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাছ ধরি। আজ ৬০ বছর হয় মাছ ধরে চলছি। আগে খালে-বিলে প্রচুর মাছ পাওয়া যেত। এখন অনেক খাল, বিল, নদী শুকিয়ে গেছে। মানুষ অনেক খাল-বিল ভরাট করে ফেলেছে। নদীতে মাছ নেই বললেই চলে। তাই আমাদের খুব কষ্ট করে এ পেশায় টিকে থাকতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)