‘তান্ত্রিক শক্তিতে’ ক্ষতি করায় কবিরাজকে খুন
, ১৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১২ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
কথিত ‘তান্ত্রিক শক্তিতে’ পরিবারের সদস্যদের শারীরিক ক্ষতি এবং ব্যবসায়িক ক্ষতি করায় ক্ষোভ থেকেই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আবুল মনছুর তান্ত্রিক বৈদ্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। গ্রেফতারের পর থানা পুলিশকে এমন তথ্য দিয়েছে মুহাম্মদ আবু মুছা। সে ফটিকছড়ির ভূজপুর কোরবান আলীর নতুন বাড়ির আহমদ ছফার ছেলে।
এর আগে, শনিবার (৯ আগস্ট) ফটিকছড়ি পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর হত্যার বিষয় স্বীকার করে মুহাম্মদ আবু মুছা পুলিশকে জানান, গত ৬ আগস্ট রাত ৯টার দিকে আবু মছা এবং তার এক সঙ্গীসহ মোটরসাইকেলে করে চিকিৎসা নেওয়ার কথা বলে তান্ত্রিক আবুল মনছুরের ঘরে প্রবেশ করে। তখন সুযোগ বুঝে ধারালো দা দিয়ে আবুল মনছুরকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে জুমুয়াবার (৮ আগস্ট) ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রামে ভিকটিমের নামে সরকারি বরাদ্দকৃত একটি বসতঘরে তালাবদ্ধ অবস্থায় দেহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া মাথাসহ লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল মনছুর হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খামারিপাড়ার শফি আলমের ছেলে।
এ প্রসঙ্গে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, কবিরাজ আবুল মনছুর হত্যা মামলার অন্যতম আসামি আবু মুছাকে গ্রেফতার করা হয়েছে। সে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)