‘ট্রান্সজেন্ডার’ নয়, ‘তৃতীয় লিঙ্গ’ বলতে চেয়েছি -শিক্ষামন্ত্রী
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ‘তৃতীয় লিঙ্গের’ পরিবর্তে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার করে সমালোচনার মুখে পড়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ নিয়ে বিতর্কের মধ্যে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে সে।
মন্ত্রীর দাবি, ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছে। তার বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ ও অর্জনকে উৎসাহিত করা।
গতকাল জুমুয়াবার এক পোস্টে এ ব্যাখ্যা দেয় শিক্ষামন্ত্রী।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কথা বলে সে।
সেই অনুষ্ঠানে সে বলে, “ট্রান্সজেন্ডার নিয়ে আরও ক্যাম্পেইন করতে হবে, আমরা কোনো ট্যাবুতে থাকতে চাই না।”
গতকাল জুমুয়াবারের পোস্টে শিক্ষামন্ত্রী জানায়, ওই অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। তার অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ উৎসাহিত করার বিষয়েই সে কথা বলেছিলো।
পোস্টে মন্ত্রী লেখে, সেদিনের অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। তার এই অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করার প্রসঙ্গে আমি কথা বলেছিলাম।
সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি প্রচলিত অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন তিনি। এসব বাধা অতিক্রম করে তাদের শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল বলে উল্লেখ করেন।
শব্দ ব্যবহারের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে শিক্ষামন্ত্রী বলে, বক্তব্যের সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছি। এখানে আমার অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।
দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সে লেখে, দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। সেদিনের বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ ও তাদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্বিপক্ষীয় বাণিজ্য ২ বিলিয়ন ডলারে নিতে চায় ঢাকা-আঙ্কারা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের অশ্লীলপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীপের বক্তব্যে নানা অসংগতি, তদন্তে পিবিআই
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুকন্যাকে হত্যার পর বাবাকে বিষ পান করিয়ে হত্যা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদিতে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিতে হবে গভীর বিশ্লেষণের মাধ্যমে -হুমায়ুন কবির
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের লংমার্চকে ‘লাল কার্ড’ দেখাবে খুলনা বিভাগের মানুষ -রাশেদ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন মানুষের মৌলিক অধিকারের ঊর্ধ্বে নয় -প্রধান বিচারক
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ. কোরিয়া সফরে ৯.৩ বিলিয়ন ডলারের ঋণ, দ্রুত প্রকল্প অনুমোদন চাইবেন অর্থমন্ত্রী
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিগবাজিতে ওস্তাদ ‘রাজশাহী গিরিবাজ’, কবুতরের হাটগুলোতে জমজমাট বেচাকেনা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












