শিশুকন্যাকে হত্যার পর বাবাকে বিষ পান করিয়ে হত্যা
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সিরাজদিখানে চার বছরের শিশু তওবা ও তার বাবা গোলাপ হোসেনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নিহত গোলাপ হোসেনের বাবা জয়নাল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আটক প্রতিবেশী সোহরাব ব্যাপারীকে (৬০) প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া কুয়েতসী আমির হোসেন মাতবরসহ (৬২) আরও ১২ থেকে ১৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে।
প্রধান আসামি সোহরাব উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল দিবাগত মধ্যরাত ১২টার দিকে মামলাটি থানায় রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামি সোহরাব পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে সিরাজদিখান উপজেলার পাথরঘাটা এলাকায় পৌঁছালে বাবা-মেয়ের ওপর একদল মুখোশধারী দুর্বৃত্ত হামলা চালায়।
দুর্বৃত্তরা চার বছরের শিশু তওবাকে গলা কেটে হত্যা করে নির্জন স্থানে ফেলে রাখে। একই সঙ্গে তার বাবা গোলাপ হোসেনকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করার পাশাপাশি জোরপূর্বক বিষ পান করানো হয়।
পরদিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণদী গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটার ফাঁকা জমি থেকে শিশু তওবার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার হওয়া গোলাপ হোসেনকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হলে গতকাল বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, এই ডাবল মার্ডারের নেপথ্যে কোনো পূর্বশত্রুতা, পারিবারিক বিরোধ নাকি জমিসংক্রান্ত কোন্দল রয়েছেÑতা উদ্ঘাটনে গভীর তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্বিপক্ষীয় বাণিজ্য ২ বিলিয়ন ডলারে নিতে চায় ঢাকা-আঙ্কারা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের অশ্লীলপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীপের বক্তব্যে নানা অসংগতি, তদন্তে পিবিআই
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ট্রান্সজেন্ডার’ নয়, ‘তৃতীয় লিঙ্গ’ বলতে চেয়েছি -শিক্ষামন্ত্রী
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদিতে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিতে হবে গভীর বিশ্লেষণের মাধ্যমে -হুমায়ুন কবির
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের লংমার্চকে ‘লাল কার্ড’ দেখাবে খুলনা বিভাগের মানুষ -রাশেদ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন মানুষের মৌলিক অধিকারের ঊর্ধ্বে নয় -প্রধান বিচারক
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ. কোরিয়া সফরে ৯.৩ বিলিয়ন ডলারের ঋণ, দ্রুত প্রকল্প অনুমোদন চাইবেন অর্থমন্ত্রী
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিগবাজিতে ওস্তাদ ‘রাজশাহী গিরিবাজ’, কবুতরের হাটগুলোতে জমজমাট বেচাকেনা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












